গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

৬ বছরে সারার সম্পত্তি বেড়েছে তিনগুণ!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০০ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৫ এএম ২০২৬
৬ বছরে সারার সম্পত্তি বেড়েছে তিনগুণ!
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের বর্তমান সময়ের পরিচিত মুখ সারা আলি খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর থেকেই অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আয় করেন এই অভিনেত্রী। সারা আলি খানের সম্পত্তির পরিমাণ কিংবা সিনেমা প্রতি তার পারিশ্রমিক কত? 

এসব বিষয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। ভারতীয় বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে সারার সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি রুপি। 

২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় আনুমানিক ২০ কোটিতে। ২০২৫ সালে এই অঙ্ক ছিল প্রায় ২৪ কোটি রুপি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, বর্তমানে সারার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি রুপি। 

 

অর্থাৎ ছয় বছরের ব্যবধানে তার সম্পত্তি বেড়েছে তিনগুণেরও বেশি। অভিনয় সারার আয়ের অন্যতম প্রধান উৎস। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। 

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারেও দেখা যায় তাকে। একটি প্রতিষ্ঠানের প্রচারে অংশ নেওয়ার জন্য তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি বলে জানা গেছে। ফলে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করেন সারা। 

 

অভিনেত্রীর গাড়ির সংগ্রহেও রয়েছে একাধিক দামি গাড়ি। তার সংগ্রহে আছে মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস জি ৩৫০ডি এবং জিপ কম্পাসের মতো বিলাসবহুল এসইউভি। এদিকে কাজের ক্ষেত্রেও বেশ ব্যস্ত সময় পার করছেন সারা। 

 

গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত স্পাই-কমেডি ঘরানার সিনেমা ‘উড়তা তীর’। করণ জোহর প্রযোজিত সিনেমাটিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী।

ডিসি/আপ্র/০২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পারিবারিক বিনোদনে জনপ্রিয়তার শীর্ষে তাহসানের শো
০২ নভেম্বর ২০২৬

পারিবারিক বিনোদনে জনপ্রিয়তার শীর্ষে তাহসানের শো

 টেলিভিশন ও ডিজিটাল বিনোদনে এক নতুন ইতিহাস সৃষ্টি করে সফলভাবে সমাপ্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় প...

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল
০২ নভেম্বর ২০২৬

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে প্রিয় অভিনেতা-অভিনেত্রীর প্রেম, সম্পর্...

পড়ে যেতেই আলোকচিত্রীকে সাহায্য করলেন শ্রাবন্তী
০২ নভেম্বর ২০২৬

পড়ে যেতেই আলোকচিত্রীকে সাহায্য করলেন শ্রাবন্তী

ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি একটি অনুষ্ঠানে কালো পোশাকে হাজির হন। সেখানে উপস্...

আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না: পিয়া জান্নাতুল
০২ নভেম্বর ২০২৬

আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না: পিয়া জান্নাতুল

র‍্যাম্প মডেলিং দিয়ে পরিচিতি পাওয়া পিয়া জান্নাতুল অভিনয়ের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত। পেশাগত ব্যস্তত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই