গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৩ এএম ২০২৬
শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান
ছবি

ছবি সংগৃহীত

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে আফগানিস্তান। এই সংস্করণে ১৭ বছরের পথচলায় প্রথমবার ছয় নম্বরে উঠেছে তারা। বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো অভিজ্ঞ দলগুলোর চেয়ে র‌্যাঙ্কিংয়ে আগে থেকেই এগিয়ে ছিল আফগানিস্তান। 

এবার শ্রীলঙ্কাকেও পেছনে ফেলে দিয়েছে তারা। এক ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে লঙ্কানরা। পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালসহ সবশেষ দুটি ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা। সেটির প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়েও।


সোমবার আইসিসির প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের রেটিং পয়েন্ট সমান ৯৪। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে আছে আফগানরা। ২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর থেকেই আফগানিস্তান ধারাবাহিকভাবে উন্নতি করে চলেছে। 

২০২৩ বিশ্বকাপে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দেখানো দলটি এই সংস্করণে এখন পর্যন্ত ১৯১টি ম্যাচের মধ্যে ৯৬টিতে জিতেছে। সবশেষ সাতটি ম্যাচেই তারা জিতেছে। গত অগাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জয়ের পর, গত মাসে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় রাশিদ খান, মোহাম্মাদ নাবিরা। 

 

র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার পরে ইংল্যান্ড আছে আটে, বাংলাদেশ নয়ে, ওয়েস্ট ইন্ডিজ দশে। আগের মতোই শীর্ষে আছে ভারত। তাদের পরে আছে যথাক্রমে নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

ডিসি/আপ্র/০২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ সিরিজে ফিরলেন নরকিয়া, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা
০২ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সিরিজে ফিরলেন নরকিয়া, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ...

চীনকে এবার রুখে দিল বাংলাদেশ
০২ নভেম্বর ২০২৬

চীনকে এবার রুখে দিল বাংলাদেশ

সবশেষ মুখোমুখি লড়াইয়ে বিধ্বস্ত হওয়ার স্মৃতি সঙ্গী করে চীনের বিপক্ষে খেলতে নেমে এবার আলো ছড়ালেন আশরাফ...

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি
০১ নভেম্বর ২০২৬

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

পাঁচ দল নিয়ে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফট। তার আগে প্লাটি...

এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা
০১ নভেম্বর ২০২৬

এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা

ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন যেখানে, যে দলের হয়ে পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ও সেরি আ জয়ের স্বাদ, স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই