গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪ পিএম, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৫ এএম ২০২৬
এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা
ছবি

এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা

ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন যেখানে, যে দলের হয়ে পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ও সেরি আ জয়ের স্বাদ, সেই ক্লাবের গ্রেটদের মাঝে জায়গা পেয়ে আবেগ ধরে রাখতে পারলেন না কাকা। প্রিয় সমর্থকদের মাঝে আবার আসতে পেরে, তাদের থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত ব্রাজিলিয়ান তারকা। 

সান সিরোয় শনিবার রাতে মাঠে গড়ায় মৌসুমের প্রথম মিলান ডার্বি। ঐতিহ্যবাহী এই লড়াইয়ের আগে এসি মিলানের ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয় কাকাকে। বিশ্বকাপজয়ী সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দাঁড়িয়ে সম্মান জানায় পুরো গ্যালারি। যে আঙিনায় অসংখ্য সাফল্য উপভোগ করেছেন, কাটিয়েছেন ক্যারিয়ারের সুন্দর কয়েকটি বছর, সেখানে এমন ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে দেখা যায় কাকাকে, তার চোখ ভিজে ওঠে। কথা বলার সময় তার কণ্ঠও ধরে আসে।


“সান সিরোয় যখন আমি মিলানের সমর্থকদের মাঝে থাকি, তখন আমার মধ্যে যে অনুভূতি কাজ করে, তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমার জন্য এটা স্পেশাল একটা দিন।” এসি মিলান ও ব্রাজিলের সবশেষ খেলোয়াড় হিসেবে ২০০৭ সালে ব্যালন দ’র জয় করেন কাকা। 

 

মিলানের এই ক্লাবে প্রথম মেয়াদে ২০০৩ থেতে ২০০৯ পর্যন্ত খেলেন তিনি। ওই সময় একটি সেরি আ এবং আর কয়েকটি শিরোপাসহ ২০০৬-০৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন কাকা। চ্যাম্পিয়ন্স লিগের ওই আসরে ১০টি গোল করেন তিনি। 


তার অসাধারণ নৈপুণ্যে ভর করেই সেই মৌসুমের ইউরোপ সেরার ট্রফি জয় করে মিলান এবং ওই অসাধারণ পারফরম্যান্সের সুবাদেই সেই বছরের ব্যালন দ’র, ফিফা বর্ষসেরা ও উয়েফা ক্লাব বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। 

আগামীতে আরও ব্রাজিলিয়ান ফুটবলারকে মিলানে দেখতে চান কিনা, এমন প্রশ্নের উত্তরে ক্লাবটির হয়ে ৩০৭ ম্যাচে ১০৪ গোল ও ৮১টি অ্যাসিস্ট করা তারকা বলেন, “ব্রাজিলিয়ান খেলোয়াড়দের আমি শীর্ষ ক্লাবে দেখতে চাই- আমি তাদের আবার মিলানে দেখতে চাই।” 

রেয়াল মাদ্রিদে সাফল্যে ভরা সময় কাটিয়ে গত বছর মিলানে যোগ দিয়েছেন আরেক ব্যালন দ’র জয়ী লুকা মদ্রিচ। ৪১ বছর বয়সি এই ক্রোয়াট মিডফিল্ডারেরও স্তুতি করেন কাকা। “আমি লুকা মদ্রিচকে অনেক পছন্দ করি, সে আমার বন্ধু।” 

 

বিশেষ রাতে পরে প্রিয় ক্লাবের দারুণ এক জয় উপভোগ করেন কাকা। সেরি আয় ইন্টার মিলানের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় তার উত্তরসূরিরা।

ডিসি/আপ্র/০১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি
০১ নভেম্বর ২০২৬

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

পাঁচ দল নিয়ে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফট। তার আগে প্লাটি...

ইয়ামাল ও হাফিনিয়ার জোড়া গোল, বার্সেলোনার বড় জয়
০১ নভেম্বর ২০২৬

ইয়ামাল ও হাফিনিয়ার জোড়া গোল, বার্সেলোনার বড় জয়

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলো...

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, কেমন করলো বাংলাদেশ
০১ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, কেমন করলো বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে হংকং সিক্সেসের শিরোপা জিতেছে আফগানিস্তান। আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার করা ১১৫ রা...

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা
৩১ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিউল্যান্ডসে সিরিজ নির্ধারণী টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই