গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

‘গুলশানের চামেলি’ থেকে সরে যাননি মধুমিতা, শুটিং শুরু ডিসেম্বরে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৫০ এএম ২০২৬
‘গুলশানের চামেলি’ থেকে সরে যাননি মধুমিতা, শুটিং শুরু ডিসেম্বরে
ছবি

ছবি সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে নিয়ে নির্মাণ হচ্ছে ‘গুলশানের চামেলি’। 

গত আগস্টে ঢাকায় সিনেমাটির মহরতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথাও জানিয়েছিলেন তিনি। তবে কিছুদিন ধরে গুঞ্জন, সিনেমাটি থেকে নাকি সরে দাঁড়িয়েছেন মধুমিতা। 

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক মোহাম্মাদ ইকবাল। এ বিষয়ে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘এসব কথা কে বলেছে, আমি জানি না। 

ডিসেম্বর থেকে আমাদের শুটিং শুরু হবে। ১ ডিসেম্বর এফডিসির ফ্লোরে মধুমিতাকে নিয়েই ক্যামেরা ওপেন করব।’ নায়িকার সিনেমা ছেড়ে যাওয়ার গুঞ্জন নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন পরিচালক। বরং এমন আলোচনা সিনেমাটির প্রচারে কাজে এসেছে বলেই মনে করেন তিনি। ইকবালের ভাষায়, ‘এই যে কথাগুলো ছড়িয়েছে, এতে আমারই ভালো হয়েছে। পাবলিসিটি পেয়েছে।’


এদিকে অভিনেত্রী মধুমিতা সরকার এক সংবাদ মাধ্যমে এ গুঞ্জন উড়িয়ে নিজের অবস্থানের কথা বলেছেন। তার ধারণা, একটা চক্র পরিকল্পনা করে সিনেমা থেকে তার সরে দাঁড়ানোর কথা ছড়াচ্ছে।  পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। 

‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। 

বাংলাদেশেও অভিনয় করেছেন নাটকে। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। 

এবার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। প্রায় পাঁচ বছর আগে ‘গুলশানের চামেলি’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন পরিচালক মোহাম্মাদ ইকবাল। তবে নানা কারণে এত দিন শুরু হয়নি শুটিং। 

অবশেষে আগামী ১ ডিসেম্বর থেকে সিনেমাটির ক্যামেরা চালুর কথা জানিয়েছেন পরিচালক। 

 

আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে সিনেমাটিতে আরও অভিনয় করার কথা রয়েছে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।

ডিসি/আপ্র/০১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’
০১ নভেম্বর ২০২৬

ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’

ভারতের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম চলচ্চিত্র উৎসবটি হয় গোয়ায়। এর নাম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল...

২০০ কোটির প্রতারণা মামলা, আদালতে তলব নোরা ফাতেহিকে
০১ নভেম্বর ২০২৬

২০০ কোটির প্রতারণা মামলা, আদালতে তলব নোরা ফাতেহিকে

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক জালিয়াত মামলার অভিশাপ যেন কিছুতেই পিছু ছাড়ছে না নোরা ফাতেহির। ‘ঠ...

ইউটিউব চ্যানেল খুলে ফারিয়ার ইঙ্গিতপূর্ণ আহ্বান
০১ নভেম্বর ২০২৬

ইউটিউব চ্যানেল খুলে ফারিয়ার ইঙ্গিতপূর্ণ আহ্বান

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবার যুক্ত হলেন নতুন মাধ্যমে। বড় পর্দায় অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব...

মেহেদি পরানোর সময় হঠাৎ অপুকে যুবকের চুমু!
০১ নভেম্বর ২০২৬

মেহেদি পরানোর সময় হঠাৎ অপুকে যুবকের চুমু!

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নতুন কোনো সিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই