গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০১ নভেম্বর ২০২৬

মেনু

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ০১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৬ এএম ২০২৬
এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি
ছবি

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

পাঁচ দল নিয়ে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফট। তার আগে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। 

দুই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। 

 

তাদের সঙ্গে এই তালিকায় রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, রাসি ভ্যান ডার ডাসেন, রভম্যান পাওয়েল, মঈন আলী, অ্যালেক্স হেলস, জেসন রয় ও জেমস ভিন্সের মতো ক্রিকেটার। 


ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস। এই ক্যাটাগরিতে থাকা উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন ডেভিড মালান, জেইডেন সিলস, সিকান্দার রাজা, রাইলি রুশো ও রিস টপলি। 

 

ড্রাফটের আগেই পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত হয়েছে। দলগুলো হলো একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকতিয়া। 

পাঁচ দলের অধিনায়ক হিসেবে থাকবেন রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ। দলগুলোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকি আর্থার, রবি বোপারা, শেন ম্যাকডরমট, টবি রেডফোর্ড ও আজহার মাহমুদ। 

 

টুর্নামেন্টের অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন তিলকারত্নে দিলশান, ইরফান পাঠান, মার্ক বাউচার, নিখিল চোপড়া ও ওয়াকার ইউনিস। আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এপিএলের উদ্বোধনী আসর।

ডিসি/আপ্র/০১/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা
০১ নভেম্বর ২০২৬

এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা

ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন যেখানে, যে দলের হয়ে পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ও সেরি আ জয়ের স্বাদ, স...

ইয়ামাল ও হাফিনিয়ার জোড়া গোল, বার্সেলোনার বড় জয়
০১ নভেম্বর ২০২৬

ইয়ামাল ও হাফিনিয়ার জোড়া গোল, বার্সেলোনার বড় জয়

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল বার্সেলো...

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, কেমন করলো বাংলাদেশ
০১ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, কেমন করলো বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে হংকং সিক্সেসের শিরোপা জিতেছে আফগানিস্তান। আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার করা ১১৫ রা...

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা
৩১ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১০ বছর পর টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিউল্যান্ডসে সিরিজ নির্ধারণী টেস্টে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে তিন ম্যাচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই