গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

চীনকে এবার রুখে দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৫ এএম ২০২৬
চীনকে এবার রুখে দিল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

সবশেষ মুখোমুখি লড়াইয়ে বিধ্বস্ত হওয়ার স্মৃতি সঙ্গী করে চীনের বিপক্ষে খেলতে নেমে এবার আলো ছড়ালেন আশরাফুল-জিমিরা। শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ। ভারতের পাঞ্জাবে রাউন্ড রবিন লিগের ম্যাচে সোমবার চীনকে ১-১ গোলে আটকে দিয়েছে বাংলাদেশ। গত আইচি-নাগোয়া এশিয়ান গেমসে তাদের বিপক্ষে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজেরা।


টানা চার হারের পর পয়েন্টের খাতা খুলল বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ ব্যবধানে হেরে আসর শুরুর পর, জাপানের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে দল। 

শুক্রবার দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল পান চেন বেন হাই। পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ান আমিরুল-জিমিরা। ৩৮তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুলের লক্ষ্যভেদে সমতায় ফিরে বাংলাদেশ। 

চীন অবশ্য আক্রমণে আধিপত্য করেছে। তবে, সাতটি পেনাল্টি কর্নারের মাত্র একটি কাজে লাগাতে পারে তারা। দুটি পেনাল্টি কর্নারের কোনোটিই কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ছয় দলের রাউন্ড রবিন লিগে ২ পয়েন্ট নিয়ে চীন পঞ্চম ও বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছে। এই দুই দল এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচে। 

 

২০২১ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ঢাকায় হওয়া সেই আসরে পঞ্চম হয়েছিল দল। দুই আসর পর ফের এবার এই আঙিনায় পা পড়েছে তাদের।

ডিসি/আপ্র/০২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ সিরিজে ফিরলেন নরকিয়া, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা
০২ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সিরিজে ফিরলেন নরকিয়া, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ...

শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান
০২ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে আফগানিস্তান। এই সংস্করণে ১৭ ব...

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি
০১ নভেম্বর ২০২৬

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

পাঁচ দল নিয়ে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফট। তার আগে প্লাটি...

এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা
০১ নভেম্বর ২০২৬

এসি মিলানের হল অব ফেমে জায়গা পেয়ে অশ্রুসজল কাকা

ক্যারিয়ারের সোনালী সময় কাটিয়েছেন যেখানে, যে দলের হয়ে পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ ও সেরি আ জয়ের স্বাদ, স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই