গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উৎসবমুখর পরিবেশে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে সংগঠনটির রংপুর জেলা ও বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা।
অনুষ্ঠানে রংপুর জেলা ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় রংপুর জেলা শাখার সভাপতি সাজ্জাদুর রহমান বলেন, মানবাধিকার সুরক্ষায় সংগঠনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শুধু সংগঠনের একার পক্ষে মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য সরকারসহ সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সবার মধ্যে সচেতনতা তৈরি হলে মানবাধিকারবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবুল খায়ের জায়ীদ বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সমাজের সর্বস্তরে মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি এবং মানুষের অধিকার রক্ষায় তাঁরা কাজ করতে চান। অন্যায়, বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকার পাশাপাশি অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। এ কার্যক্রম আরো গতিশীল করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সানা/আপ্র/০২/১১/২০২৬