গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

ফরিদপুরে অবৈধ চার ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২১ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪১ এএম ২০২৬
ফরিদপুরে অবৈধ চার ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা
ছবি

ছবি সংগৃহীত

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় পাবনার ফরিদপুর উপজেলায় চারটি ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটাগুলোর অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল ৩টার দিকে পরিবেশ অধিদপ্তর পাবনার প্রসিকিউটর আব্দুল মমিন ও সহকারী পরিচালক ইউসুফ আলীর সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে থানাপাড়া এলাকার ইমদাদুল হককে ৭ লাখ টাকা, জহুরুল ইসলামকে ৫ লাখ টাকা, ডেমরা এলাকার রবিউল ইসলামকে ৮ লাখ টাকা এবং আনিসুল ইসলামকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী দল জানায়, ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫ ও ৬ ধারা অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ইটভাটাগুলো চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সানা/আপ্র/০২/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাসপোর্টের আবেদনকারীদের তথ্য যাচ্ছে প্রতারক চক্রের হাতে
০২ নভেম্বর ২০২৬

পাসপোর্টের আবেদনকারীদের তথ্য যাচ্ছে প্রতারক চক্রের হাতে

হিসাবের টাকা হাতিয়ে নিচ্ছে চক্র

মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের চার বছর পরও মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ
০২ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের চার বছর পরও মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ

বাগেরহাটে মুক্তিযোদ্ধা হিসেবে প্রকাশিত এক ব্যক্তির বেসামরিক গেজেট বাতিলের চার বছর পেরিয়ে গেলেও তার ম...

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সম্পাদক মোবাশ্বির
০২ নভেম্বর ২০২৬

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সম্পাদক মোবাশ্বির

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, নীতিগত বিশ্লেষণ ও...

প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে তোলার আহ্বান
০২ নভেম্বর ২০২৬

প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে তোলার আহ্বান

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুব উন্নয়ন দিবস পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই