গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামের ২৮ পয়েন্টে এআই ট্রাফিক ব্যবস্থা চালুর পরিকল্পনা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩২ এএম ২০২৬
চট্টগ্রামের ২৮ পয়েন্টে এআই ট্রাফিক ব্যবস্থা চালুর পরিকল্পনা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা জোরদার ও যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নগরের গুরুত্বপূর্ণ ২৮টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে দুটি স্থানে এ ব্যবস্থা চালুর উদ্যোগ রয়েছে। পাশাপাশি পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত করতে ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিংয়ের প্রয়োজনীয়তা রয়েছে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা জোরদার এবং রেলক্রসিং এলাকায় যানজট ও দুর্ঘটনা কমাতে ওভারপাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সোমবার (২ নভেম্বর) ‘নিরাপদ সড়ক চাই’ চট্টগ্রাম মহানগর কমিটির আয়োজনে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, সামান্য সচেতনতা ও সতর্কতা অনেক মানুষের জীবন বাঁচাতে পারে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে নিজের পাশাপাশি অন্যের নিরাপত্তার প্রতিও সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, অনুষ্ঠানস্থলের পাশেই ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। বিশেষ করে মইজ্জ্যারটেক এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। তাই শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ডানে-বাঁয়ে ভালোভাবে দেখে এবং যানবাহনের গতিবিধি বুঝে নিরাপদ স্থানে রাস্তা পার হতে হবে। ইসলামে রাস্তার হক আদায়ের কথা বলা হয়েছে। সড়ক ব্যবহারের ক্ষেত্রেও প্রত্যেক নাগরিকের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে মোবাইল ফোনের অসতর্ক ব্যবহার উল্লেখ করে চসিক প্রশাসক বলেন, অনেক শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোনে কথা বলে কিংবা ভিডিও দেখে। আবার অনেকে দলবেঁধে গল্প করতে করতে রাস্তা পার হয়। এতে আশপাশের যানবাহনের প্রতি মনোযোগ থাকে না এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই সড়কে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে যানবাহনচালকদেরও দায়িত্বশীলতার সঙ্গে গাড়ি চালাতে হবে।

শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ করেছিলেন। সেই সাহস ও দায়িত্ববোধ সমাজের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধেও কাজে লাগাতে হবে। কোথাও ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি কিংবা সমাজবিরোধী কর্মকাণ্ড দেখলে দায়িত্বশীল ও আইনসম্মতভাবে প্রতিবাদ করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।

নগরের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে চায় সিটি করপোরেশন। এ লক্ষ্য অর্জনে নগরবাসীকেও দায়িত্ব পালন করতে হবে। রাস্তায় পড়ে থাকা ডাবের খোসায় বৃষ্টির পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে। আবার কলার খোসায় পিছলে পথচারী দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।


সানা/কেএমএএ/আপ্র/০২/১১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ফরিদপুরে অবৈধ চার ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা
০২ নভেম্বর ২০২৬

ফরিদপুরে অবৈধ চার ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন না থাকায় পাবনার ফরিদপুর উপজ...

মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের চার বছর পরও মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ
০২ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধার গেজেট বাতিলের চার বছর পরও মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ

বাগেরহাটে মুক্তিযোদ্ধা হিসেবে প্রকাশিত এক ব্যক্তির বেসামরিক গেজেট বাতিলের চার বছর পেরিয়ে গেলেও তার ম...

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সম্পাদক মোবাশ্বির
০২ নভেম্বর ২০২৬

বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কমিটি, সভাপতি লাবণ্য সম্পাদক মোবাশ্বির

গোলাম মোরশেদ তামি, বেরোবি প্রতিনিধি: শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, নীতিগত বিশ্লেষণ ও...

প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে তোলার আহ্বান
০২ নভেম্বর ২০২৬

প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ করে তোলার আহ্বান

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুব উন্নয়ন দিবস পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই