গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সামাজিক দায়বদ্ধতার শিক্ষা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে: স্পিকার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০২ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১৫:৩৩ এএম ২০২৬
সামাজিক দায়বদ্ধতার শিক্ষা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে: স্পিকার
ছবি

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সহমর্মিতার যে শিক্ষা লায়ন্স ইন্টারন্যাশনাল দিয়ে যাচ্ছে, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ৩৯ মাল্টিপল ডিসট্রিক্ট কনভেনশন ২০২৬’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আজকের এই কনভেনশন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়। এটি সেবার আদর্শকে আরো শক্তিশালী, সুসংগঠিত এবং গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন জেলার সেবামূলক কার্যক্রমের মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সমাজসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

স্পিকার আশা প্রকাশ করে বলেন, এই কনভেনশন থেকে নতুন নেতৃত্ব, নতুন পরিকল্পনা ও নতুন উদ্যমের সৃষ্টি হবে, যা আগামী দিনের সেবার পরিধিকে আরো বিস্তৃত করবে এবং মানবকল্যাণের নতুন দিগন্ত উন্মোচন করবে।

কনভেনশনের সার্বিক সাফল্য কামনা করে তিনি বলেন, “আমি একটি জিনিস দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। আপনাদের মধ্যে চমৎকার সৌহার্দ্য রয়েছে এবং আপনারা যেভাবে একজন আরেকজনকে গ্রহণ করেন, তা সত্যিই প্রশংসনীয়। লায়ন্স ইন্টারন্যাশনাল একটি চমৎকার ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সেজন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।”

স্পিকার আরো বলেন, ইন্টারন্যাশনালের ১৬ জন ডিরেক্টরের মধ্যে একজন বাংলাদেশি প্রতিনিধি রয়েছেন, যিনি সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আজকের কাউন্সিল চেয়ারম্যান আশরাফ হোসাইনও অত্যন্ত চমৎকারভাবে অনুষ্ঠান আয়োজন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

লায়ন্স ক্লাবের সদস্যদেরও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “অত্যন্ত আনন্দঘন পরিবেশে আপনারা এখানে মিলিত হয়েছেন। সারাদিন পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সময় কাটাবেন, এটাই কামনা করি। নিশ্চয়ই এখানে এসে আপনারা সবাই আনন্দিত হয়েছেন।”
সানা/আপ্র/১৩/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাজধানীতে পৃথক স্থানে পাঁচ অজ্ঞাত লাশ
১৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে পৃথক স্থানে পাঁচ অজ্ঞাত লাশ

রাজধানীতে পৃথক স্থান থেকে এক নারীসহ পাঁচ অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ স...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন- জোরালো প্রতিবাদ
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন- জোরালো প্রতিবাদ

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রহশালায় পাকিস্তানের প্...

ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
১৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার

বাংলাদেশ ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক নয়, বরং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে সমমর্যাদার ভি...

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ
১৪ সেপ্টেম্বর ২০২৬

এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ

একেএম ফজলুল হক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই