গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাউজানে প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৭:০৮ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ২২:০৮ এএম ২০২৬
রাউজানে প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত
ছবি

নিহত মাসুদুল হক চৌধুরী -ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বাজারে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলীয় নেতাকর্মীরা।

নিহত মাসুদুল হক চৌধুরী (৪৫) রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। তিনি বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন চৌধুরীর ছোট ভাই এবং মরহুম খালেদ চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে চৌমুহনী বাজারের একটি ওষুধের দোকানের সামনে অবস্থান করছিলেন মাসুদুল। এ সময় পাঁচ থেকে সাতজন অস্ত্রধারী দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে তাঁর মাথাসহ শরীরের একাধিক স্থানে আঘাত লাগে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলাকারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে এসেছিল বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। তবে স্থানীয় বিএনপি নেতাদের কেউ কেউ দাবি করেছেন, দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পাহাড়তলী এলাকায় বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম বলেন, একদল দুর্বৃত্ত এসে পরপর কয়েকটি গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ বেলায়াত হোসেন বলেন, সন্ত্রাসীদের গুলিতে রাঙ্গুনিয়ার বেতাগীর বাসিন্দা মাসুদুল হক চৌধুরী নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে।
সানা/আপ্র/১৩/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
১৯ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন।...

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ
১৯ সেপ্টেম্বর ২০২৬

জঙ্গলে মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধার ক...

সুনামগঞ্জে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপান করেছেন এক বাবা। মুমূর্ষু অবস্থায়...

সুনামগঞ্জে সন্তানসহ বাবার বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
১৯ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে সন্তানসহ বাবার বিষপান, প্রাণ গেল ৩ শিশুর

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানসহ বিষপান করেছেন বাবা। এ ঘটনায় তিন শিশুর মৃত্যু হলেও গুরুতর মুমূর্ষু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে