গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সম্ভাবনার দাবি শেহবাজ শরিফের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৯ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১৯:৫৯ এএম ২০২৬
ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি সম্ভাবনার দাবি শেহবাজ শরিফের
ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ -ছবি রয়টাস

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির রূপরেখায় সম্মতি হয়েছে। তার ভাষায়, চূড়ান্ত খসড়াও প্রস্তুত রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তি স্বাক্ষর হতে পারে।

শনিবার (১৩ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানানো হয়, তিনি আশা প্রকাশ করেছেন যে খুব শিগগিরই দুই পক্ষের মধ্যে ওই শান্তি চুক্তি সম্পন্ন হবে।

শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্ভাব্য একটি ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। এরপর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ‘‘আমরা একটি শান্তি চুক্তির ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’’ তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার সময় ধারাবাহিক অঙ্গীকার বজায় রাখার জন্য ধন্যবাদ জানান এবং এই প্রক্রিয়ায় সহায়তার জন্য আঞ্চলিক দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, এই সম্ভাব্য ঐতিহাসিক চুক্তি স্থায়ী শান্তির জন্য শক্ত ভিত্তি তৈরি করবে। সূত্র: রয়টার্স, ডন
সানা/ডিসি/আপ্র/১৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
২৫ সেপ্টেম্বর ২০২৬

সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

লোহিত সাগরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি বন্দর ইয়ানবু রক্ষায় সেনা, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা...

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য
২৫ সেপ্টেম্বর ২০২৬

শির ওয়াশিংটন সফরে জাঁকজমক বেশি, অগ্রগতি সামান্য

চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ওয়াশিংটনে ছিল নজিরবিহীন জাঁকজমক। বিমানঘাঁটিতে ব...

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান
২৫ সেপ্টেম্বর ২০২৬

মারণাস্ত্র নয়, যুক্তিতর্কেই বিশ্বশান্তি চান তারেক রহমান

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই