গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

ভারতের সেনাপ্রধান পদে ধীরাজ শেঠকে নিয়োগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২১ পিএম, ১৩ জুন ২০২৬ | আপডেট: ০২:৩৫ এএম ২০২৬
ভারতের সেনাপ্রধান পদে ধীরাজ শেঠকে নিয়োগ
ছবি

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ - ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। শনিবার (১৩ জুন) তাকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর সহপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী ৩০ জুন বিকেল থেকে তার নতুন দায়িত্ব কার্যকর হবে। ওই দিন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসরে যাবেন এবং এরপরই ধীরাজ শেঠ দায়িত্ব গ্রহণ করবেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধীরাজ শেঠ ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক শিক্ষার্থী এবং আর্মার্ড কোরের কর্মকর্তা। প্রায় চার দশকের দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি একাধিক গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও কৌশলগত দায়িত্ব পালন করেছেন।

তার পেশাগত জীবনে তিনি আর্মার্ড রেজিমেন্ট ও পশ্চিমাঞ্চলে আর্মার্ড ব্রিগেডের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জম্মু ও কাশ্মীরে বিদ্রোহ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পরবর্তীতে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইক ফরমেশন ‘সুদর্শন চক্র কোর’-এর নেতৃত্ব দেন এবং দিল্লি এলাকার জেনারেল অফিসার কমান্ডিং হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণাঞ্চলীয় দুইটি অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দিয়েছেন, যা সামরিক ক্যারিয়ারে একটি বিরল অর্জন হিসেবে বিবেচিত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, সেনাবাহিনীর আধুনিকায়ন, কৌশলগত পরিকল্পনা ও প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ধীরাজ শেঠ উচ্চতর সামরিক শিক্ষা গ্রহণ করেছেন হায়ার কমান্ড কোর্স ও ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে। এছাড়া তিনি প্যারিসের কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সেও অংশ নেন। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
সানা/ডিসি/আপ্র/১৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো নীরব নয়াদিল্লি
১১ আগস্ট ২০২৬

তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো নীরব নয়াদিল্লি

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের আমন্ত্রণে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটি সফর করবেন কি না, সে...

মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
১১ আগস্ট ২০২৬

মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মানবতাবিরোধী অপরাধ, পরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনে...

ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশিসহ ৪৭ জন উদ্ধার
১১ আগস্ট ২০২৬

ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশিসহ ৪৭ জন উদ্ধার

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে সাগরে ভাসতে থাকা ১৫ বাংলাদেশিসহ ৪৭ জনকে উদ্ধার করেছে ডেনমার্ক...

শিশুদের টিকা কমানোর নির্দেশে নতুন বিতর্কে ট্রাম্প
১১ আগস্ট ২০২৬

শিশুদের টিকা কমানোর নির্দেশে নতুন বিতর্কে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে পরিবর্তনের নির্দেশ দিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই