গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চরমোনাইয়ে মাদ্রাসার ছয়তলা থেকে ছাত্রীর লাফ

জেলা প্রতিনিধি, বরিশাল

জেলা প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ০১:২৮ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ০৯:২৩ এএম ২০২৬
চরমোনাইয়ে মাদ্রাসার ছয়তলা থেকে ছাত্রীর লাফ
ছবি

ছবি সংগৃহীত

বরিশালের চরমোনাই মহিলা মাদ্রাসার ছয়তলা ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছে ১৫ বছর বয়সী এক ছাত্রী শনিবার (২৩ মে) রাতে। কেন রাতে ঘটে যাওয়া এ ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, আহত ছাত্রী চরমোনাই পীর পরিচালিত মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিক শিক্ষার্থী। তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর ছাত্রীর মা দাবি করেন, এটি আত্মহত্যার চেষ্টা নয়। সাংবাদিকদের তিনি বলেন, তাদের জানানো হয়েছে মেয়েটি লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে। কিন্তু কেন সে এমন করবে, তা তার বোধগম্য নয়। শনিবার মেয়েটির স্বাভাবিকভাবে বাড়ি ফেরার কথা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। এ বিষয়ে সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মুফতি মোহাম্মদ মোজাম্মেল বলেন, প্রায় ৩ হাজার ২০০ শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানে রাতের খাবারের সময় হঠাৎ করে ছাত্রীটি নিচে লাফিয়ে পড়ে। কয়েকশ শিক্ষার্থীর সামনেই ঘটনাটি ঘটে। তবে কী কারণে সে এমন করেছে, তার কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষও খতিয়ে দেখছে বলে জানান তিনি।

এদিকে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মৌসুমী হিজড়ার ঘরে তিন ঘণ্টা থাকা যুবককে খুঁজছে পুলিশ
০৭ সেপ্টেম্বর ২০২৬

মৌসুমী হিজড়ার ঘরে তিন ঘণ্টা থাকা যুবককে খুঁজছে পুলিশ

চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের নেত্রী মোহাম্মদ...

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশের অভিযোগ
০৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশের অভিযোগ

একেএম ফজলুল হক: চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দ করা ইনজেকশন ভুল করে নবজাতকের শ...

নাগরপুরে এমপি লাভলু ও স্ত্রীর সুস্থতায় দোয়া
০৭ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে এমপি লাভলু ও স্ত্রীর সুস্থতায় দোয়া

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিনী মনোয়ারা ব...

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু
০৭ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ৭০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে