গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

জায়েদ খানের সঙ্গে অভিনয়ে নিউইয়র্কের মেয়র মামদানি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ১৯:৫৩ এএম ২০২৬
জায়েদ খানের সঙ্গে অভিনয়ে নিউইয়র্কের মেয়র মামদানি
ছবি

ছবি সংগৃহীত

নতুন চমকে নিয়ে হাজির হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী চিত্রনায়ক জায়েদ খান! জানালেন, তার অভিনীত একটি শর্টফিল্মে তার সঙ্গেই অভিনয় করেছেন নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানি। 

জন কবির এবং সাদ আল আমীন পরিচালিত এই শর্টফিল্মটির নাম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড ২)। এর আগে গত মার্চে এর প্রথম এপিসোড রিলিজ হয়েছিল। এ বিষয়ে জায়েদ জানান, এটি মূলত প্রবাসীদের গল্প নিয়ে নির্মিত। 

২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় এটি রিলিজ হবে ঠিকানায়। তিনি বলেন, জোহরান মামদানি সরাসরি আমার সাথে এই শর্টফিল্মে অভিনয় করেছেন।


এই গল্পটা প্রবাসীদের নিয়ে। তার সঙ্গে অভিনয় করতে পারা শুধু আমার একার গর্ব নয়, আমি মনে করি লাল সবুজের বাংলাদেশের পতাকার গর্ব।

 মামদানিকে যুক্ত করার বিষয়ে জায়েদ খান বলেন, এটা সম্ভব হয়েছে এখানকার ঠিকানার রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের কারণে। তারাই প্রজেক্টের জন্য মামদানিকে মেইল করেন। 

সেই সাথে আমার বিস্তারিত তাদেরকে জানান। এরপর কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। তারপর মেয়রের অফিস থেকে তার ডেট দিয়েছিলেন। সেই ডেট অনুযায়ী আমরা শুটিং করি। 

 

জায়েদ আরও বলেন, তার (জোহরান মামদানি) এই প্রজেক্টে যুক্ত হওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। অভিনয় করার সময় তিনি পরিচালকের কথামতো অভিনয়ের চেষ্টা করছিলেন। কাজটি করে মনে হয়েছে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।

 

ডিসি/আপ্র/২৩/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ধূসর চুলেই নতুন লুকে আমির খান
১০ অক্টোবর ২০২৬

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনে...

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
১০ অক্টোবর ২০২৬

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার

কিছুদিন আগেই আম্বানিদের গণেশ পুজোয় মুটিয়ে যাওয়া নিয়ে ট্রলড হতে হয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফক...

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার
১০ অক্টোবর ২০২৬

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়তা কুসুম শিকদারের। তবে তিনি নির্মাণও করেন, আবার গানও করেন। মজার ব্যাপার হলো...

গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব
০৯ অক্টোবর ২০২৬

গান, নাচ, আবৃত্তি ও চিত্রাঙ্কনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব

সুর, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন সত্যেন সেন শি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে