গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সাত হাজার পুলিশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ১০:৪৬ এএম ২০২৬
ঈদে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সাত হাজার পুলিশ
ছবি

ছবি সংগৃহীত

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদ উপলক্ষে ডিউটিতে নিয়োজিত করা হচ্ছে অতিরিক্ত সাত হাজার পুলিশ সদস্য। একই সঙ্গে ঢাকা মহানগরে দুই হাজারের বেশি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।

ঈদ উদযাপনকে কেন্দ্র করে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। এর আগে ২৫ মে থেকে সাত দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। ইতোমধ্যে ঘরমুখো মানুষের ঢল শুরু হয়েছে এবং রাজধানীতে পশুবাহী যানবাহনের চলাচলও বেড়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় থাকা দুই হাজারের বেশি সিসি ক্যামেরার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণ করা হবে। এছাড়া নিরাপত্তা জোরদারে অতিরিক্ত সাত হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে শুধু পশুর হাটেই মোতায়েন থাকবেন দুই হাজার ৪৮৯ জন সদস্য। ডিএমপির প্রায় ৩২ হাজার সদস্যের মধ্যে সর্বোচ্চ ২০ শতাংশ ছুটিতে যেতে পারবেন।

ঈদকে কেন্দ্র করে ঢাকা মহানগরসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ এবং নৌপুলিশ। বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, মহাসড়ক, টোলপ্লাজা ও প্রবেশপথে চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। প্রস্তুত রাখা হয়েছে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ দল। রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার এবং পদ্মা সেতুর টোলপ্লাজায় মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের।

ডিএমপির মুখপাত্র জানান, পশুর হাটে অর্থ লেনদেন নিরাপত্তায় বিশেষ স্কট টিম থাকবে। বড় অঙ্কের অর্থ পরিবহনে পুলিশের সহযোগিতা নেওয়া যাবে। ছিনতাই, অজ্ঞান পার্টি ও মলম পার্টির বিরুদ্ধে সাদা পোশাকে পুলিশ কাজ করবে এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা মনিটরিং চলবে।

ঈদযাত্রা নিরাপদ করতে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। যেকোনো জরুরি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও যোগাযোগ করা যাবে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জানিয়েছে, টিকিট কালোবাজারি, চাঁদাবাজি ও অপরাধ দমনে মোবাইল কোর্ট এবং টহল কার্যক্রম চালু থাকবে। নৌ, সড়ক ও মহাসড়কে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে, যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ টোলপ্লাজাগুলোতে বিশেষ দায়িত্ব পালন করা হচ্ছে।

এদিকে পুলিশ সদর দপ্তর ঈদযাত্রীদের জন্য নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে। অতিরিক্ত যাত্রী হয়ে ঝুঁকিপূর্ণ ভ্রমণ না করা, ট্রাফিক আইন মেনে চলা, সন্দেহজনক কর্মকাণ্ডে সতর্ক থাকা এবং বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের সময় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ডিবি ও থানা পুলিশ সক্রিয় থাকবে এবং নগরজুড়ে বিশেষ অভিযান চলবে।
সানা/ডিসি/আপ্র/২৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না
১০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না

ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও...

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না
১০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান...

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য  কোনও সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্...

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন
১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে