গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চীনের কয়লা খনি বিস্ফোরণে নিহত অন্তত ৯০

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ১৯:০৪ এএম ২০২৬
চীনের কয়লা খনি বিস্ফোরণে নিহত অন্তত ৯০
ছবি

ছবি সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শ্যাংজির লিউশেনিউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন এবং আরো ৯ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় শতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় গত শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় খনিটিতে মোট ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, এটি গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে বড় খনি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিস্ফোরণের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। মোট ৩৫৪ জন উদ্ধারকর্মী নিয়ে পরিচালিত এই অভিযানে শনিবার ভোর থেকে একে একে শ্রমিকদের উদ্ধার করা শুরু হয়। এখন পর্যন্ত ৯০ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৯ জনকে খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভি জানায়, বিস্ফোরণের পর খনির ভেতরে ব্যাপকভাবে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ে। এই বিষাক্ত গ্যাসই বিপুল প্রাণহানির অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। ঘটনার পর খনির নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

শ্যাংজি প্রদেশ চীনের অন্যতম দারিদ্র্যপীড়িত এলাকা এবং এটি দেশের কয়লা শিল্পের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। যদিও সাম্প্রতিক বছরগুলোতে খনিশ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থায় উন্নতি হয়েছে, তারপরও মাঝেমধ্যেই বড় দুর্ঘটনা ঘটছে। এর আগে ২০০৯ সালে হেইলংজিয়াং প্রদেশের একটি খনি বিস্ফোরণে ১০৮ জন নিহত হয়েছিলেন, যা চীনের ইতিহাসে অন্যতম বড় খনি দুর্ঘটনা হিসেবে পরিচিত। সূত্র: এএফপি, এনডিটিভি
সানা/আপ্র/২৩/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ
০৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের সরকারি প্রাথমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধি...

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ
০৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মহাকাশে নতুন সাফল্য, ইওএস-০৫ উৎক্ষেপণ

ভারতের মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক তৈরি হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকো...

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড
০৪ সেপ্টেম্বর ২০২৬

মানবদেহে শূকরের কিডনি সচল থাকার নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে মানবদেহে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন চি...

নেপালে হিমবাহ ও পাহাড়ধসের নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত দুই শ্রমিক উদ্ধার
০৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালে হিমবাহ ও পাহাড়ধসের নয় দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত দুই শ্রমিক উদ্ধার

নেপালে ভয়াবহ হিমবাহ ও পাহাড়ধসে সৃষ্ট ঢলের নয় দিন পর গভীর সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে