গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৯ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ১৮:১২ এএম ২০২৬
সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত
ছবি

ছবি সংগৃহীত

সাতক্ষীরা সদর উপজেলার কুখরালী এলাকায় সোহানা পারভীন (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।

গতকাল শুক্রবার (২২ মে) দুপুরে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সোহানা পারভীন মো. আব্দুল খলিলের মেয়ে।

ঘটনাস্থলে উপস্থিত নিহতের তিন বছর বয়সী শিশু সন্তান ফাইয়াজ হোসেন সাংবাদিকদের জানায়, “আমার আব্বু আর দাদি দুইজনে মিলে আম্মুকে মারছে। তারপর আম্মুকে ঘরের ভিতরে ওড়না দিয়ে ওপরের আড়ার সাথে ঝুলায় দিছে।” শিশুটির এমন বক্তব্যকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সোহানার স্বামী শেখ সাকিব হোসেন ও শাশুড়ি খালেদা বেগম দীর্ঘদিন ধরে তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। প্রতিবেশীদের অভিযোগ, সাকিবের সঙ্গে পাশের বাড়ির এক তরুণীর পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই পারিবারিক কলহ ও মারধরের ঘটনা ঘটত।


স্থানীয়দের দাবি, ঘটনার দিন দুপুরেও একই ধরনের পারিবারিক বিরোধের পর সোহানাকে মারধর করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হলে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য লাশ ঝুলিয়ে রাখা হতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেন।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ঘটনাস্থলে পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে। নিহতের স্বামী শেখ সাকিব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছে।

তিনি আরো বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা-তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্তের অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সানা/আপ্র/২৩/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

থানার সামনে এএসআইয়ের নাচ-গানের ভিডিও, তদন্তে পুলিশ
০৫ সেপ্টেম্বর ২০২৬

থানার সামনে এএসআইয়ের নাচ-গানের ভিডিও, তদন্তে পুলিশ

নারায়ণগঞ্জ সদর নৌ থানার সামনে এক সহকারী উপপরিদর্শকের নাচ ও গান করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম...

বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমনখেতে, ভালো ফলনের আশা কৃষকের
০৫ সেপ্টেম্বর ২০২৬

বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমনখেতে, ভালো ফলনের আশা কৃষকের

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সাম্প্রতিক বৃষ্টিতে আমনখেতে ফিরেছে প্রাণ। ধানে ফুল...

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
০৫ সেপ্টেম্বর ২০২৬

উৎসবমুখর পরিবেশে ধনবাড়ীর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ আকরাম হোসেন: নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পা...

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে