গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টিকা নিয়েও হামে মৃত্যু বাড়ছে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ০৭:৫০ এএম ২০২৬
টিকা নিয়েও হামে মৃত্যু বাড়ছে
ছবি

ফাইল ছবি

দেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকলেও টিকাদান কর্মসূচির পরও কমছে না শিশুমৃত্যু। গত ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাম ও এর উপসর্গে ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তীব্র অপুষ্টি ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে অনেক শিশুর শরীরে টিকার পর প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। ফলে টিকা নেওয়ার পরও তারা হামে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুঝুঁকিতে পড়ছে।

হামের বিস্তার ঠেকাতে সরকার গত এপ্রিলে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করে। ৫ এপ্রিল ১৮ জেলার ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ উপজেলায় কার্যক্রম শুরু হয়। পরে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশনসহ সারাদেশে তা সম্প্রসারণ করা হয়। ২০ মে শেষ হওয়া এই কর্মসূচিতে এক কোটি ৮৩ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০৪ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে।

বিশেষজ্ঞদের মতে, হামের টিকা নেওয়ার পর শরীরে সুরক্ষামূলক অ্যান্টিবডি তৈরি হতে সাধারণত এক থেকে তিন সপ্তাহ সময় লাগে। তবে অপুষ্টি, ডায়রিয়া, প্রোটিনের ঘাটতি ও দুর্বল শারীরিক অবস্থার কারণে অনেক শিশুর শরীরে অ্যান্টিবডি গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এতে তারা সহজেই সংক্রমিত হচ্ছে এবং জটিলতায় মৃত্যুবরণ করছে।

জনস্বাস্থ্য ও টিকা বিশেষজ্ঞ ডা. তাজুল ইসলাম এ বারী বলেন, হামের টিকার কার্যকারিতা শিশুর বয়স ও পুষ্টির অবস্থার ওপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশে সাধারণত ৯ মাস বয়সে প্রথম এবং ১৫ মাস বয়সে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে বর্তমানে অনেক শিশু ৯ মাসের আগেই আক্রান্ত হওয়ায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে।

তিনি জানান, মায়ের শরীর থেকে পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা শিশুকে প্রাথমিকভাবে সুরক্ষা দেয়। গর্ভকালীন আইজিজি এবং বুকের দুধের মাধ্যমে পাওয়া আইজিএ অ্যান্টিবডি শিশুর রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অপুষ্টি, অপর্যাপ্ত পুষ্টিকর খাবার ও কম বুকের দুধ গ্রহণের কারণে এই সুরক্ষা দুর্বল হয়ে পড়ে।

ডা. তাজুল ইসলাম এ বারী আরও বলেন, ছয় মাস বয়সে দেওয়া টিকা প্রায় ৫০ শতাংশ ক্ষেত্রে কার্যকর হয়। ৯ মাস বয়সে কার্যকারিতা বেড়ে প্রায় ৮৫ শতাংশ এবং ১৫ মাসে প্রায় ৯০ শতাংশে পৌঁছে। প্রি-স্কুল বয়সে এই কার্যকারিতা প্রায় ৯৭ শতাংশ পর্যন্ত হতে পারে।

তিনি বলেন, টিকা দেওয়ার পর প্রথমে আইজিএম অ্যান্টিবডি তৈরি হয়ে তাৎক্ষণিক সুরক্ষা দেয়। তবে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেওয়া আইজিজি অ্যান্টিবডি তৈরি হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। সব ধরনের অ্যান্টিবডিই প্রোটিননির্ভর হওয়ায় অপুষ্টিতে ভোগা শিশুদের শরীরে এগুলো পর্যাপ্তভাবে তৈরি হয় না।

চিকিৎসকদের মতে, হামের জটিলতা হিসেবে ডায়রিয়া, নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহ দেখা দিচ্ছে, যা শিশুমৃত্যুর বড় কারণ হয়ে উঠছে।

সংক্রামক ব্যাধি হাসপাতালের পরিচালক ডা. এফ এ আসমা খানম বলেন, যেসব মা আগে হামের টিকা নেননি, তাদের সন্তানরা গর্ভকাল থেকেই প্রয়োজনীয় সুরক্ষা পাচ্ছে না। তাই গর্ভধারণের আগেই নারীদের টিকা নেওয়া জরুরি। তার মতে, মায়ের টিকা ও শিশুর সময়মতো টিকাদান নিশ্চিত করা গেলে হামের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
সানা/আপ্র/২৩/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ
০৫ সেপ্টেম্বর ২০২৬

হার্ট ভালো আছে বোঝার পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ

স্বাস্থ্য প্রতিদিন------------------------------

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪
০৪ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্...

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

চলতি মাসের শেষদিকে দেশজুড়ে হামের বিশেষ টিকা

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্...

ডেঙ্গুতে আরো ৪ জনের প্রাণহানি
০৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৪ জনের প্রাণহানি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে