গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:২২ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ০০:২০ এএম ২০২৬
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গে ৯  জন ও নিশ্চিত হামে মারা গেছে ২ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১৫ জন।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত দুই মাসে সারা দেশে ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৩২৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬০ হাজার ৫৪০ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২১০ জন ও আক্রান্ত ৩৫ হাজার ২১ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২২ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

এসি/আপ্র/২২/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২
২৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯৪২ জন রোগী হা...

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০
২৯ সেপ্টেম্বর ২০২৬

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হ...

ডেঙ্গুতে আরো ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬
২৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজ...

বাংলাদেশে অল্প বয়সে হঠাৎ মৃত্যু বৃদ্ধির প্রধান পাঁচ কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে অল্প বয়সে হঠাৎ মৃত্যু বৃদ্ধির প্রধান পাঁচ কারণ

স্বাস্থ্য প্রতিদিন===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই