গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮ পিএম, ২৩ মে ২০২৬ | আপডেট: ০৩:০৪ এএম ২০২৬
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মূলত, ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে ‘লোকে বলে’ নামের একটি গান নিয়ে আসছেন তিনি।

জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের আয়োজনে গান করবেন তিনি।

 

এ নিয়ে সামাজিক মাধ্যমে শুক্রবার রাতে একটি পোস্ট দিয়েছেন নুসরাত ফারিয়া।

লিখেছেন, কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব। সঙ্গে জানান, এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে। আগামী ২৬ মে তার এই নতুন গানটি মুক্তি পাবে।

ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।

 

বিনোদন জগতে নুসরাত ফারিয়ার পথচলা শুরু হয় বেলাল খানের একটি গানের মডেল হিসেবে। এরপর উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের পরিচিতি গড়ে তোলেন।

অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গানটির মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। গানটি মুক্তির পর যেমন প্রশংসিত হয়েছিল, তেমনি নানা সমালোচনারও জন্ম দিয়েছিল।

২০২৪ সালে এসভিএফের ব্যানারে নুসরাত ফারিয়ার সবশেষ গান প্রকাশিত হয়েছিল। ‘লোকে বলে’ হতে যাচ্ছে তার গাওয়া পঞ্চম একক গান।

এদিকে স্টেজ শো নিয়ে বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া।

গত সপ্তাহে তিনি দুবাইয়ে একটি স্টেজ শোতে সফলভাবে অংশ নিয়েছেন। এবারের ঈদ উৎসবে দর্শক-শ্রোতাদের জন্য ‘লোকে বলে’ গানটি ভিন্ন মাত্রা যোগ করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

 

ডিসি/আপ্র/২৩/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী
০৫ সেপ্টেম্বর ২০২৬

দিলারা জামানের বাড়ি দখল, যা জানালেন অভিনেত্রী

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখলের ঘটনা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হ...

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল
০৪ সেপ্টেম্বর ২০২৬

লেটোগান-কবিগানের সুরে জেগে উঠল বিদ্রোহী নজরুল

ঐতিহ্যবাহী লেটোগান ও কবিগানের সুর-ছন্দে ফুটে উঠল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লোকায়ত জীবন, কৈশোরের শ...

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক
০৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের সমুদ্রপাড়ে দীঘির নতুন লুক

কক্সবাজারের সমুদ্রসৈকতে হঠাৎ দেখা মিলেছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সম্প্রতি সমুদ্রের নীল জলর...

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর
০৪ সেপ্টেম্বর ২০২৬

একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে, জানালেন আসিফ আকবর

১৯৭১ সালে শান্তি কমিটির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাবা অ্যাডভোকেট আলী আকবরকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে