গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

ইউরোপে পোশাক রফতানিতে বড় ধাক্কা বাংলাদেশের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ০৫:৩৭ এএম ২০২৬
ইউরোপে পোশাক রফতানিতে বড় ধাক্কা বাংলাদেশের
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বব্যাপী ভোক্তা চাহিদার ধীরগতি, মূল্যস্ফীতির চাপ এবং খুচরা বিক্রেতাদের সতর্ক ক্রয়নীতির প্রভাবে চলতি বছরের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানিতে উল্লেখযোগ্য সংকোচন দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাতে, যেখানে প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে বাংলাদেশ।

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে ইইউর মোট পোশাক আমদানি কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৩ বিলিয়ন ইউরোতে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ২৭ শতাংশ কম। একই সময়ে আমদানির পরিমাণ কমেছে ছয় দশমিক ২৩ শতাংশ এবং গড় ইউনিট মূল্য কমেছে পাঁচ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ ইউরোপের ক্রেতারা একদিকে কম পোশাক কিনছেন, অন্যদিকে কম দামে পণ্য সংগ্রহ করছেন।

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, চলতি বছরের প্রথম দুই মাসে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রফতানি কমে দুই দশমিক ৮৯ বিলিয়ন ইউরোতে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ২৬ শতাংশ কম। রফতানির পরিমাণ ও ইউনিট মূল্য—উভয় ক্ষেত্রেই পতন হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে বাংলাদেশের রফতানি ছিল তিন দশমিক ৫৭ বিলিয়ন ইউরো। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে রফতানির পরিমাণ কমেছে ১১ দশমিক ১৪ শতাংশ এবং ইউনিট মূল্য কমেছে নয় দশমিক ১৩ শতাংশ। ফলে ক্রয়াদেশ হ্রাসের পাশাপাশি মূল্যচাপও রফতানি আয় কমিয়ে দিয়েছে।

মাসভিত্তিক হিসাবেও দুর্বলতা স্পষ্ট। ২০২৫ সালের ফেব্রুয়ারির তুলনায় ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের রফতানি মূল্য কমেছে ১২ দশমিক ৩৯ শতাংশ। একই সময়ে রফতানির পরিমাণ কমেছে তিন দশমিক ৩০ শতাংশ এবং ইউনিট মূল্য কমেছে নয় দশমিক ৩৯ শতাংশ।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির প্রভাব এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি ইউরোপের ভোক্তারা। ফলে পোশাকের মতো অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমেছে। একই সঙ্গে বড় ব্র্যান্ড ও খুচরা বিক্রেতারা অতিরিক্ত মজুত এড়াতে আগের চেয়ে বেশি সতর্কভাবে ক্রয়াদেশ দিচ্ছে।

ইইউ বাজারে নেতিবাচক প্রবণতা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বের বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ চীনের রফতানি চার দশমিক ২০ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। দেশটির রফতানি আয় চার দশমিক শূন্য এক শতাংশ কমলেও রফতানির পরিমাণ এক দশমিক ৩৪ শতাংশ বেড়েছে। তবে ইউনিট মূল্য কমেছে পাঁচ দশমিক ২৭ শতাংশ।

অন্যদিকে, তুরস্ক সবচেয়ে বড় ধাক্কার মুখে পড়ে ২২ দশমিক ৯১ শতাংশ রফতানি হ্রাসের সম্মুখীন হয়েছে। ভিয়েতনামের রফতানি দুই দশমিক শূন্য ছয় শতাংশ কমে ৭১১ দশমিক ৭৩ মিলিয়ন ইউরোতে দাঁড়ালেও দেশটি ইউনিট মূল্য ছয় দশমিক ৫৬ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে। ভারত, পাকিস্তান ও কম্বোডিয়াও ইইউ বাজারে চাপের মধ্যে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের রফতানি কাঠামো এখনো মূলত নিম্ন ও মধ্যমূল্যের পোশাকনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্য কমানোর চাপ সরাসরি মুনাফায় আঘাত হানে। এর সঙ্গে জ্বালানি ব্যয় বৃদ্ধি, ব্যাংক ঋণের উচ্চ সুদ, ডলার সংকট, শ্রমিক মজুরি বৃদ্ধি এবং উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি প্রতিযোগিতা সক্ষমতাকে আরও দুর্বল করছে।

খাতসংশ্লিষ্টদের মতে, বর্তমান পরিস্থিতিতে শুধু প্রবৃদ্ধি ধরে রাখা নয়, টিকে থাকাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষ করে ছোট ও মাঝারি কারখানাগুলো সবচেয়ে বেশি চাপ অনুভব করছে। তারা মনে করেন, উচ্চমূল্যের পোশাক উৎপাদন, পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, কৃত্রিম তন্তুভিত্তিক পোশাকে বিনিয়োগ এবং নতুন বাজার সম্প্রসারণে গুরুত্ব না দিলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। বৈশ্বিক অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে ২০২৬ সাল বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি কঠিন বছর হয়ে উঠতে পারে।
সানা/আপ্র/২৪/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অতিরিক্ত খরচে মদিনা হয়ে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা
১৬ অক্টোবর ২০২৬

অতিরিক্ত খরচে মদিনা হয়ে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা

ফ্লাইট বাতিলে ভোগান্তি---

দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে আট দিন বাণিজ্য বন্ধ
১৬ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে আট দিন বাণিজ্য বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানে...

পেঁপে-কুমড়া ছাড়া বেশির ভাগ সবজির দাম কেজিতে ৮০ টাকার ওপরে
১৬ অক্টোবর ২০২৬

পেঁপে-কুমড়া ছাড়া বেশির ভাগ সবজির দাম কেজিতে ৮০ টাকার ওপরে

শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও রাজধানীর বাজারে দাম কমেনি। পেঁপে ও মিষ্টিকুমড়া ছাড়া অধিকাংশ স...

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৬৪৬ কোটি টাকা
১৫ অক্টোবর ২০২৬

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৬৪৬ কোটি টাকা

চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে