গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খাল দখল ও ময়লা ফেলা বন্ধে চসিক মেয়রের কঠোর হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৩০ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১৯:৫৯ এএম ২০২৬
খাল দখল ও ময়লা ফেলা বন্ধে চসিক মেয়রের কঠোর হুঁশিয়ারি
ছবি

মেয়র ডা. শাহাদাত হোসেন -ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম জোরদার করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি খাল-নালা দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং যত্রতত্র ময়লা ফেলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।

সোমবার (৪ মে) মেয়র বহদ্দারহাট কাঁচাবাজার-সংলগ্ন সড়ক পরিদর্শন করেন। সেখানে সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন সংশ্লিষ্টদের। পরে তিনি বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান খাল সংস্কারকাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মেয়র পানি চলাচলে বাধা সৃষ্টি করা অস্থায়ী বাঁধ অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে একটি বেইলি ব্রিজ নির্মাণেরও নির্দেশনা দেন তিনি।

এরপর মেয়র চান্দগাঁওয়ের ৪ নম্বর ওয়ার্ডের ফরিদারপাড়া এলাকায় নালা ও খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন। পরে ৬ নম্বর ওয়ার্ডের খাজা রোড এলাকাতেও চলমান পরিষ্কার অভিযান ঘুরে দেখেন।

এ সময় মেয়র বলেন, শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই সমস্যার সমাধান হবে না। নগরবাসীকেও সচেতন হতে হবে। মানুষ যদি যত্রতত্র ময়লা ফেলে, তাহলে খাল-নালা আবার ভরাট হয়ে যাবে এবং জলাবদ্ধতা সৃষ্টি হবে। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নগরবাসীর সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।

চসিকের কর্মকর্তারা জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরের বিভিন্ন ওয়ার্ডে মাসব্যাপী নালা-নর্দমা ও খাল পরিষ্কার কার্যক্রম চালানো হচ্ছে। জলাবদ্ধতা কমাতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


সানা/ডিসি/আপ্র/৪/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন সন্তানসহ...

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি
২৬ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন...

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার
২৬ সেপ্টেম্বর ২০২৬

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার

৩৭০ বিষধর সাপ বাঁচিয়ে রাখাই কঠিন ॥ বেতন-ভাতা ও সাপের খাবার জোগাতেই হিমশিম

উন্নয়নের জন্য ভোট দিয়েছেন জনগণ: এমপি আজাহারুল ইসলাম
২৬ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়নের জন্য ভোট দিয়েছেন জনগণ: এমপি আজাহারুল ইসলাম

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য জনগণ তাঁকে ভোট দিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই