গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মেনু

ইতিহাস বিকৃতি নয়,

শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য সম্মান নিশ্চিতের আহ্বান চট্টগ্রাম মেয়রের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০৯ এএম ২০২৬
শেখ মুজিবুর রহমানকে প্রাপ্য সম্মান নিশ্চিতের আহ্বান চট্টগ্রাম মেয়রের
ছবি

শনিবার সন্ধ্যায় নগরের জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাধীনতা পদক ও সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিবৃন্দ -ছবি সংগৃহীত

শেখ মুজিবুর রহমানকে তাঁর প্রাপ্য সম্মান অবশ্যই দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেন, ক্ষমতায় থাকার কারণে ইতিহাস পরিবর্তন করা যায় না।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নগরের জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাধীনতা পদক ও সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি।

মেয়র বলেন, “আমি আজ সরকারে আছি দেখে ইতিহাস পাল্টে ফেলব, এটা হতে পারে না। ইতিহাস ইতিহাসের গতিতেই চলবে এবং তা ইতিহাসবিদরাই লিখবেন।”

পদক প্রদান প্রক্রিয়ায় নিরপেক্ষতা বজায় রাখার কথা উল্লেখ করে তিনি বলেন, যোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। কারও রাজনৈতিক পরিচয় নয়, অবদানই ছিল মূল্যায়নের প্রধান ভিত্তি।

শাহাদাত হোসেন বলেন, শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেউ সাহিত্য রচনা করলেই তাকে বাদ দেওয়া যায় না; বরং তাঁর সাহিত্যিক অবদান বিবেচনায় স্বীকৃতি দেওয়া হয়েছে। একইভাবে, মুক্তিযুদ্ধের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানও অস্বীকার করা যাবে না।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের নাম ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়। রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে প্রত্যেককে তাঁদের যথাযথ স্থানে সম্মান জানাতে হবে।

মেয়র আরো বলেন, “যার যার জায়গায় সম্মান দিতে হবে—শেখ মুজিবুর রহমান, সোহরাওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী—সবাইকে তাঁদের অবদানের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে।”

তিনি অভিযোগ করেন, প্রপাগান্ডার মাধ্যমে ইতিহাস আড়াল করার চেষ্টা করা উচিত নয়। বরং সত্য ইতিহাস তুলে ধরাই দায়িত্ব।

অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ানসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবার স্বাধীনতা স্মারক সম্মাননার জন্য আটজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়। এর মধ্যে স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত আবদুল্লাহ আল নোমানকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। এছাড়া মুক্তিযুদ্ধ, শিক্ষা, চিকিৎসা, সাংবাদিকতা, ক্রীড়া, সমাজসেবা, স্বাস্থ্যসেবা ও সংস্কৃতিতে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।

অন্যদিকে সাহিত্য ক্ষেত্রে গীতিকবিতা, শিশু সাহিত্য, প্রবন্ধ-গবেষণা, কবিতা ও কথাসাহিত্যে অবদানের জন্য পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়।
সানা/আপ্র/১৯/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ
২১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লা আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা বাড়ি ঘর ভাঙচুর ও বোমা বিস্ফ...

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
২১ জুলাই ২০২৬

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপ...

বেসরকারি হাসপাতালের পার্কিং ও নকশা যাচাইয়ে মাঠে চউক
২১ জুলাই ২০২৬

বেসরকারি হাসপাতালের পার্কিং ও নকশা যাচাইয়ে মাঠে চউক

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরের বেসরকারি হাসপাতালগুলোর পার্কিং ব্যবস্থা, অনুমোদিত...

ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
২১ জুলাই ২০২৬

ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষা ও ন্যায়বিচার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই