গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনার বটিয়াঘাটায় ধারালো অস্ত্রে যুবক খুন

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৪ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ১৮:৫০ এএম ২০২৬
খুলনার বটিয়াঘাটায় ধারালো অস্ত্রে যুবক খুন
ছবি

ছবি সংগৃহীত

খুলনায় রাশেদ কাজী (২০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুন) দুপুরে বটিয়াঘাটা উপজেলার স্কুলভিটা এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেল-বন্ধুর স্ত্রীর সঙ্গে বিয়ের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা কাজী আনিসুর রহমানের ছেলে রাশেদ কাজীকে মঙ্গলবার সকালে তার পরিচিত এক যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যরা জানতে পারেন, স্কুলভিটার সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখা হয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই কাজী রাইসুল ইসলাম জানান, সকালে রাশেদ ঘুমিয়ে ছিলেন। পরে তার স্ত্রী জানান, সোয়া ১১টার দিকে এক পরিচিত যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপরই হামলার ঘটনা ঘটে।

একটি সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে রাশেদ একটি মাদক মামলায় কারাগারে ছিলেন। সেখানে অপর এক বন্দি ইমরান নামের ব্যক্তির সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয়। পরবর্তীতে ইমরানের বাড়িতে রাশেদের যাতায়াত বাড়ে। ছয়-সাত মাস আগে ইমরান আবারও কারাগারে গেলে রাশেদ তার স্ত্রী ফাহিমাকে বিয়ে করেন। ধারণা করা হচ্ছে, এই ঘটনার জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে স্থানীয়দের মধ্যে একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ১৯ মার্চ নিহত রাশেদের বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তার বাবা, মা, বড় ভাই ও স্ত্রীকে গুলি করে আহত করে। এর আগে মাত্র কয়েক দিন আগে নগরীর সোনাডাঙ্গা এলাকায় ট্রিপল মার্ডারের ঘটনায়ও জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

নগরজুড়ে ধারাবাহিক সহিংস ঘটনার পর খুলনার সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।
সানা/আপ্র/২/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে