গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় ৯ জন গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ০৯:০৫ এএম ২০২৬
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় ৯ জন গ্রেফতার
ছবি

গ্রেফতার ব্যক্তিরা -ছবি সংগৃহীত

রাজধানীর আদাবর-শ্যামলী এলাকায় সক্রিয় একটি অপহরণ ও ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো, জাহিদ হোসেন (২০), হোসাইন আহম্মদ ওরফে সিফাত (২৫), ইয়াছিন ওরফে আজমান (২৭), আরিফুল ইসলাম (২৩), মাহিম চৌধুরী আকাশ (২০), সাকিব (২৪), সোহেল রানা (২৪), মো. নাঈম (২৩) ও মো. মর্তুজা তামিম (২৬)।

বুধবার (৩ জুন) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

তিনি বলেন, আদাবর এলাকায় বেশ কিছুদিন ধরে অপহরণ করে মুক্তিপণ আদায়ের একাধিক ঘটনার তথ্য পাচ্ছে পুলিশ। এর আগেও একই ধরনের অপরাধে জড়িত একটি চক্রকে গ্রেফতার করেছিল মোহাম্মদপুর থানা-পুলিশ।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রাত প্রায় ১১টার দিকে শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তিন থেকে চার জন ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে। পরে একটি সরু গলিতে নিয়ে গিয়ে তার কাছে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ওই সরু গলিতেই তারা জিম্মি করে রেখে অপহরণ ও মুক্তিপণ আদায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন, শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত টহলে থাকা পুলিশের একটি দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে অপহরণকারীরা তাদের হাতে থাকা চাকু লুকিয়ে ফেলার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী পুলিশের গাড়ি দেখে সাহস পান এবং চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আসতে দেখে চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে জাহিদ নামে একজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরো আট জনকে গ্রেফতার করা হয়েছে।

মো. ফজলুল করিম বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সক্রিয় ছিল। বিশেষ করে ভোরের দিকে ব্যবসায়ীরা নগদ টাকা নিয়ে বিভিন্ন স্থানে মালামাল কিনতে বা আনতে গেলে তাদের টার্গেট করা হতো। একা চলাচলকারী ব্যক্তিদের অপহরণ করে জিম্মি করা এবং মুক্তিপণ আদায় ছিল চক্রটির প্রধান কৌশল।

এর মধ্যে মূল মাস্টারমাইন্ড জাহিদ। সেসহ আরো দুই আসামির নামে দুইটা করে মামলা রয়েছে জানিয়ে অতিরিক্ত উপপুলিশ কমিশনার বলেন, তাদের বিরুদ্ধে আদাবর থানায় মামলা হয়েছে। এই ৯ জনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন। আসামিদের রিমান্ডে নিয়ে আসবো এবং এর সঙ্গে আরো কোনো চক্র আছে কিনা, তারা আর কোথায় কোথায় এই ঘটনা ঘটিয়েছে, কোনো ভুক্তভোগী আছে কিনা আমরা সেটাও দেখার চেষ্টা করছি।

তিনি বলেন, গ্রেফতার এ চক্রটি ভুক্তভোগীর মোবাইলের মাধ্যমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিকাশে টাকা আনে। পরে সেন্ড মানি বা এজেন্টদের কাছ থেকে ক্যাশআউট করে ভুক্তভোগীকে ফেলে দিয়ে চলে যায়।
সানা/ডিসি/আপ্র/৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি
১৭ অক্টোবর ২০২৬

বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে ত...

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উ...

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, শুরু স্মরণোৎসব
১৭ অক্টোবর ২০২৬

লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ, শুরু স্মরণোৎসব

মানবতাবাদী সাধক ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ ১৭ অক্টোবর। এ উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে তিন দ...

দুর্গাপূজার ছুটি সমন্বয়ে আজ শনিবার খোলা সরকারি অফিস
১৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার ছুটি সমন্বয়ে আজ শনিবার খোলা সরকারি অফিস

সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ অক্টোবর) সচিবালয়সহ দেশের সরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে।...

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে