গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গণভোটের রায় না মানলে সরকার ব্যর্থ হবে: জামায়াত আমির

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৯ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৩৮ এএম ২০২৬
গণভোটের রায় না মানলে সরকার ব্যর্থ হবে: জামায়াত আমির
ছবি

শনিবার বিকালে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির শফিকুর রহমান -ছবি সংগৃহীত

বরিশাল সংবাদদাতা: সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকার অবৈধ হয়ে যাবে। একই সঙ্গে গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শফিকুর রহমান বলেন, “গণভোট না মানলে এই সরকার অবৈধ হয়ে যায়, এটা সরকারকে বুঝতে হবে। আর গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে গণভোটের রায় বাস্তবায়ন না হলে ঢাকায় মহাসমাবেশ করবো আমরা।” তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেই এই সমাবেশ আয়োজন করা হয়েছে। নির্বাচনের আগে দুটি দল গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছিল এবং ‘হ্যাঁ’ জয়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এখন কেন এত গড়িমসি করা হচ্ছে। গণভোট বাস্তবায়ন নিয়ে পদে পদে মিথ্যা ও ধোঁকা দেওয়া হচ্ছে। জনগণ এসব টালবাহানা সহ্য করবে না।”

জামায়াত আমির বলেন, “২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের পরিস্থিতি বিশ্লেষণ করা প্রয়োজন। ফ্যাসিবাদের জায়গা এ দেশে আর হবে না। স্বৈরশাসন ফিরিয়ে আনার কোনো ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।” তিনি বলেন, “গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে বুঝতে হবে-জাতির ক্ষতি করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না।”

বরিশালের আঞ্চলিক উন্নয়ন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “ভাঙ্গার পরই ভাঙা রাস্তা, তাও দুই লেনের। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রসৈকতের সঙ্গে যুক্ত এই সড়কেরও বেহাল দশা। ভোলা এখনো বিচ্ছিন্ন দ্বীপ। রেললাইন কবে হবে, এ নিয়ে সরকারের এমপি-মন্ত্রীদের বক্তব্য নেই কেন? এ অঞ্চলের মানুষকে এভাবে বঞ্চিত করা যাবে না।” তিনি বলেন, “২০২৪ সালের একটি স্লোগান ছিল-‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’। এই প্রজন্মের রক্তে আবার আগুন লাগাবেন না। আগামী ২৫ জুলাই সিলেটের সমাবেশের আগেই গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। তা না হলে ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হবে।”

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের পথে যেতে বাধ্য হবে তারা।

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, ভারতের আগ্রাসন এবং মুসলমানদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, “আল্লাহর আদেশ ও নবীর শিক্ষা আমরা অনুসরণ করবো। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করবো।” তিনি বলেন, “আওয়ামী লীগ স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না।”

সানা/কেএমএএ/আপ্র/১৮/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল
১১ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিরোধী দল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার সময় থেকে...

দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
১১ সেপ্টেম্বর ২০২৬

দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূ...

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ
১১ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ

ঢাকার অভিজাত এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী শুক্রবার (১১ সেপ্টেম্বর) দ...

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী
১১ সেপ্টেম্বর ২০২৬

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়: প্রধানমন্ত্রী

বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে - এমন আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে