গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৮ জুলাই ২০২৬

মেনু

আগস্টে চালু হচ্ছে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৩ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৩৪ এএম ২০২৬
আগস্টে চালু হচ্ছে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’
ছবি

ছবি সংগৃহীত

প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে আগামী আগস্টের মাঝামাঝি চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রথম পর্যায়ে চালু করা হবে ‘প্রবাসী ডেবিট কার্ড’। আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ প্রবাসীর হাতে এই কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

শনিবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘প্রবাসী কার্ড’ চালুর বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা এবং দ্বৈত মুদ্রার সুবিধাসম্পন্ন কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ড চালুর কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় এবার প্রবাসীদের জন্য চালু করা হচ্ছে ‘প্রবাসী কার্ড’।

বৈঠকে জানানো হয়, প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে ‘প্রবাসী ডেবিট কার্ড’ দেওয়া হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ কার্ড বিতরণের লক্ষ্য রয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের কার্যক্রম পরিচালনা করা হবে। যেসব সুবিধা থাকবে: প্রবাসী কার্ডধারীরা দেশ ও বিদেশের বিমানবন্দরে বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ, বিশেষ অভিবাসন বুথের মাধ্যমে দ্রুত সেবা এবং আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভ্যর্থনা সুবিধা।

এ ছাড়া বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে ছাড়, ন্যায্যমূল্যে গাড়ি বুকিং এবং বিমানবন্দরে যাতায়াত সুবিধা দেওয়া হবে।

কার্ডধারী প্রবাসীরা সরকারি হাসপাতালে পৃথক সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। কোনো প্রবাসীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনা, প্রবাস ফেরতদের পুনর্বাসন এবং বীমা সুবিধাও এর আওতায় থাকবে।

প্রবাসীদের জমি নিবন্ধন, নামজারি, ইউটিলিটি সেবা, লাইসেন্স গ্রহণ ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে।

এ ছাড়া রেমিট্যান্সের জন্য পুরস্কার পয়েন্ট, ঋণ পাওয়ার ক্ষেত্রে ক্রেডিট স্কোরিং সুবিধা, কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ পাঠানোসহ সহজ লেনদেনের সুযোগ থাকবে।

কার্ডধারীরা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকার পাবেন। পাশাপাশি ব্যাংক ও সরকারের অন্যান্য সুবিধাও এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মাহাদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৮/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঢাকায় আরো ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতির নির্দেশ প্রধানমন্ত্রীর
১৮ জুলাই ২০২৬

ঢাকায় আরো ৫০ স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত আরো ৫০টি স্থানে স্বয়ংক্রিয় ট্রাফিক বাতি চালুর ন...

বিমানের বহরে নতুন উড়োজাহাজ, সীমান্তে অ্যান্টি-ড্রোন
১৮ জুলাই ২০২৬

বিমানের বহরে নতুন উড়োজাহাজ, সীমান্তে অ্যান্টি-ড্রোন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন বোয়িং ও এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আ...

সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা, বাবাকে গ্রেফতার দেখানোর আবেদন
১৮ জুলাই ২০২৬

সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা, বাবাকে গ্রেফতার দেখানোর আবেদন

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী মেয়েকে আছড়ে হত্যার অভিযোগে বাবা কবির ইসলামকে গ্রে...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার
১৮ জুলাই ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর অংশগ্রহণে বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ শুরু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই