গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা, বাবাকে গ্রেফতার দেখানোর আবেদন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:২০ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:২৫ এএম ২০২৬
সাত মাসের মেয়েকে আছড়ে হত্যা, বাবাকে গ্রেফতার দেখানোর আবেদন
ছবি

নিহত রাফা মনি কবিতা -ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী মেয়েকে আছড়ে হত্যার অভিযোগে বাবা কবির ইসলামকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক মেহেদী হাসান ফয়সাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক হেলাল উদ্দিন জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামির উপস্থিতিতে এ বিষয়ে শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন।

মামলার অভিযোগ অনুযায়ী স্ত্রী লিমা আক্তারের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে গত বুধবার সন্ধ্যায় সাত মাস বয়সী মেয়ে রাফা মনি কবিতাকে রাস্তায় আছড়ে মারেন কবির ইসলাম। পরে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেন। গুরুতর আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার দিন কবিরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাফা মনিকে হত্যার ঘটনায় শুক্রবার তুরাগ থানায় কবির ইসলামকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। এরপর ওই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

মামলার এজাহারে বলা হয়, দুই বছর আগে কবির ইসলামের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। পেশায় রিকশাচালক কবির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের পর তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। ঘটনার দিন লিমা তার মেয়ে রাফা মনিকে নিয়ে অসুস্থ বাবাকে দেখতে উত্তরার সিরাজ মার্কেট এলাকার বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান। সেখানে সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কবির তার শাশুড়ির কোল থেকে রাফা মনিকে ছিনিয়ে নিয়ে রাস্তায় আছড়ে মারেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

সানা/কেএমএএ/আপ্র/১৮/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
০৬ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থা...

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন, গুলিবিদ্ধ গৃহবধূ
০৬ সেপ্টেম্বর ২০২৬

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন, গুলিবিদ্ধ গৃহবধূ

রাজধানীর দারুস সালামে ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে আসা গুলিতে জেসমিন বেগম (৩৮...

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।শনিবা...

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার
০৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে