ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি।
প্রায়ই নতুন নতুন ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে নিজের মুহূর্তগুলো ভাগ করে নেন এই অভিনেত্রী।এবার গাঢ় লাল শাড়ি ও বধূর সাজে ছবি প্রকাশ করে নজর কেড়েছেন তিশা। তার সাজের প্রশংসা করছেন অনুরাগীরা।
ছবিতে তিশাকে দেখা গেছে জমকালো ব্রাইডাল সাজে। গাঢ় লাল শাড়ির পাড় ও আঁচলে রয়েছে সোনালি সুতার কারুকাজ। মাথায় লাল ওড়নায় ঘোমটা, গলায় ভারী সোনালি চোকার, কানে ঝুমকা আর কপালে টিকলি।
ঐতিহ্যবাহী বধূরূপে ধরা দিয়েছেন তিনি। হাতে সোনালি বালা ও লাল চুড়ির সমন্বয় তার সাজে যোগ করেছে বাড়তি আভিজাত্য।তিশার সাজে নজর কেড়েছে মেকআপ ও চুলের স্টাইলও।
পেছনে পরিপাটি খোঁপা, চোখে উইংড আইলাইনার আর ঠোঁটে মানানসই লিপকালার। লাল শাড়ির সঙ্গে গয়নার সমন্বয়কে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবিতে তার এই সাজ দেখে মুগ্ধ ভক্তরা।
ছবির মন্তব্যের ঘরে শাকিব খান নামের একজন লিখেছেন, ‘তুমি আমার ক্রাশ’।
ফারহানা নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি সেরা’। এ ছাড়া অনুরাগীদের অনেকে তিশার সৌন্দর্যের প্রশংসা করেছেন।
ডিসি/ আপ্র/২২/১০/২০২৬