গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

এক মাস পর সরব হলেন পাভেল, দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৬ এএম ২০২৬
এক মাস পর সরব হলেন পাভেল, দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা
ছবি

ছবি সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেল। সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর দীর্ঘ সময় আড়ালে ছিলেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতাকে নিয়ে সেই ভিডিও ঘিরে কম আলোচনা-সমালোচনা হয়নি।

ঘটনার এক মাসেরও বেশি সময় পর এবার সামাজিক মাধ্যমে ফিরেছেন পাভেল।  তার নতুন পোস্ট ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সেট থেকে একটি ছবি প্রকাশ করেন পাভেল।

সেখানে তাকে একটি কালো রঙের ম্যানিকুইনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র পাশা ভাইয়ের (মারজুক রাসেল) কক্ষে সাধারণত এই ম্যানিকুইনটি দেখা যায়। ছবিতে ম্যানিকুইনটির গায়ে জড়ানো রয়েছে নীল রঙের কাপড়। মুখে জোকারের মুখোশ, আর পরনে ব্যাঙের ছাপযুক্ত আন্ডারওয়্যার।


পুতুলটির দিকে হাস্যরসাত্মক ভঙ্গিতে তাকিয়ে থাকতে দেখা যায় পাভেলকে। ছবিটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘যাদেরকে বন্ধু-বান্ধব ভাবছিলি এরাই আসল ম্যাঙ্গো মাদার কুইন সন।’ ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল।

ওই প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। প্রতিযোগিতা শেষে দেশে ফিরে স্টেজ শো এবং ছোট ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন পাভেল।

তবে শুরুর দিকে কাঙ্ক্ষিত পরিচিতি পাননি তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু হয় তাঁর। পরে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটি বদলে দেয় পাভেলের ক্যারিয়ারের গতিপথ।

এতে ‘জাকির হোসেন নেইমার’ তথা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। চরিত্রটি তাকে রাতারাতি পরিচিত মুখে পরিণত করে।


ডিসি/ আপ্র/২২/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

তিন দশকের সুরসঙ্গী গিটারশিল্পী রাসেল খান আর নেই
২২ অক্টোবর ২০২৬

তিন দশকের সুরসঙ্গী গিটারশিল্পী রাসেল খান আর নেই

তিন দশকের বেশি সময় ধরে গিটারের সুরে দেশের বহু সংগীতশিল্পীকে সঙ্গ দেওয়া পরিচিত গিটারশিল্পী রাসেল খান...

‘বোহেমিয়ান ঘোড়া’সহ নেটফ্লিক্সে হইচইয়ের যতো কনটেন্ট
২২ অক্টোবর ২০২৬

‘বোহেমিয়ান ঘোড়া’সহ নেটফ্লিক্সে হইচইয়ের যতো কনটেন্ট

বাংলা ওটিটি প্লাটফর্ম হইচইয়ের সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নে...

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
২২ অক্টোবর ২০২৬

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি হোক বা বলিউড, রাশমিকা মান্দানার ব্যস্ততা ও সাফল্য সবখানেই। গত কয়েক বছরে বক...

বধূ সাজে তানজিন তিশা
২২ অক্টোবর ২০২৬

বধূ সাজে তানজিন তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় তিনি।প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে