গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হজ ফ্লাইটের ১৫০ লাগেজ কাটার অভিযোগকে ভিত্তিহীন বললো বিমান কর্তৃপক্ষ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ২০:২০ এএম ২০২৬
হজ ফ্লাইটের ১৫০ লাগেজ কাটার অভিযোগকে ভিত্তিহীন বললো বিমান কর্তৃপক্ষ
ছবি

ছবি সংগৃহীত

জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটের লাগেজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চুরির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ তদন্ত ও বিভিন্ন নিরাপত্তা রেকর্ড পর্যালোচনার পর এ তথ্য জানানো হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক এয়ারপোর্ট সার্ভিসেস শাহ্নূর আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২ জুন ৪১৯ জন হাজি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ হজ ফ্লাইট ঢাকা পৌঁছায় এর পরপরই ‘মোস্তফা কামাল পলাশ’ নামের একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয়, ওই ফ্লাইটের প্রায় ১৫০ জন যাত্রীর লাগেজ কেটে মালামাল চুরি করা হয়েছে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ারপোর্ট সার্ভিসেস বিভাগ জানায়, ফ্লাইটটি অবতরণের পর ৮৩৬টি ব্যাগ সম্পূর্ণভাবে ব্যাগেজ বেল্টে পৌঁছে দেওয়া হয়। এতে প্রাথমিকভাবে মাত্র ৫ থেকে ৬ জন যাত্রী তাদের ব্যাগ ছেঁড়া বা কাটা অবস্থায় পাওয়ার কথা মৌখিকভাবে জানান। তাদের ব্যাগে জমজমের পানি, শ্যাম্পু, লোশন ও খেজুর ছিল। কোনো যাত্রীই আনুষ্ঠানিকভাবে মালামাল হারানোর অভিযোগ দেয়নি। একজন মৌখিকভাবে মানিব্যাগ হারানোর অভিযোগ করেছেন।

বিমান জানায়, সৌদি আরবের নিয়ম অনুযায়ী চেকড ব্যাগেজে জমজমের পানি এবং যথাযথভাবে সিল না করা তরল প্রসাধন সামগ্রী বহন নিষিদ্ধ। 

এ ধরনের সামগ্রী স্ক্যানিংয়ের সময় ধরা পড়লে নিরাপত্তা কর্তৃপক্ষ ব্যাগ খুলে বা প্রয়োজন হলে কেটে সেগুলো জব্দ করে থাকে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

এ ছাড়া আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বুকড লাগেজে নগদ অর্থ বা মানিব্যাগ বহন নিষিদ্ধ বলেও জানানো হয়। তবে ঢাকা বিমানবন্দরে লাগেজ মিসহ্যান্ডলিং বা চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


সানা/ডিসি/আপ্র/৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘দৌড় দিবি না’ বলে গুলি, একজন নিহত, আহত ১
০৭ সেপ্টেম্বর ২০২৬

‘দৌড় দিবি না’ বলে গুলি, একজন নিহত, আহত ১

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে হেলমেট পরিহিত ব্যক্তিদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়...

র‌্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা, নেপথ্যে পারিবারিক বিরোধ
০৭ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা, নেপথ্যে পারিবারিক বিরো...

পুরান ঢাকার কলতাবাজারে র‌্যাবের পরিচয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে বাসা থেকে তুলে...

আরো ১০ সংসদীয় কমিটি, সভাপতির পদে বিরোধীরা নেই
০৭ সেপ্টেম্বর ২০২৬

আরো ১০ সংসদীয় কমিটি, সভাপতির পদে বিরোধীরা নেই

জাতীয় সংসদে আরো ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স...

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক
০৭ সেপ্টেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে খুন যুবক

রাজধানীর সবুজবাগে এক তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে সিফাত উল্লাহ (২৭) নামে এক যুব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে