গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চাপাতি ধরে ছিনতাইয়ের সেই দুই আসামির রিমান্ড

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৮ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ১১:৩১ এএম ২০২৬
চাপাতি ধরে ছিনতাইয়ের সেই দুই আসামির রিমান্ড
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বাসার সামনে দুই নারীকে চাপাতির মুখে জিম্মি করে লাগেজ, স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার দুই আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বুধবার (৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রানা রায় আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন-জুয়েল ওরফে সোর্স আরিফ এবং আনোয়ার হোসেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পর দুই নারী বাসার ফটকের সামনে অবস্থান করছিলেন। এ সময় আসামিরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লাগেজ, মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

তদন্তে আরো জানা যায়, এ ঘটনায় আরো কয়েকজন জড়িত থাকতে পারে এবং ছিনতাই হওয়া মালামাল এখনো উদ্ধার হয়নি। ঘটনার পূর্ণ রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আবেদন করেন।

শুনানিকালে আদালত আসামিদের পরিচয় নিশ্চিত হয়ে তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ছিনতাই হওয়া লাগেজ এখনো উদ্ধার করা যায়নি। জবাবে আসামিরা দাবি করেন, ওই লাগেজ তাদের সহযোগী আলমের কাছে রয়েছে।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করে বলেন, আসামি আরিফ পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। তবে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ৩১ মে দিনগত রাত প্রায় ৩টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থেকে ঢাকায় ফেরার পর বাসার সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ভুক্তভোগীরা ছিনতাইকারীদের কবলে পড়েন।

পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিকশা থেকে নামার পর চাপাতি হাতে দুই ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তাদের লাগেজ ও ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে।

সানা/কেএমএএ/আপ্র/৩/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

আইনজীবীদের প্রধান দায়িত্ব ন্যায়বিচার নিশ্চিত করা: ভূমি প্রতিমন্ত্রী
২৭ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবীদের প্রধান দায়িত্ব ন্যায়বিচার নিশ্চিত করা: ভূমি প্রতিমন্ত্রী

আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজের অসহায়, নিপীড়িত ও সাধারণ মানুষের আইনি অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা...

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার
২৪ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান গ্রেপ্তার

ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ মা...

বারিধারায় শ্রমিকের মৃত্যু, কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ
২৪ সেপ্টেম্বর ২০২৬

বারিধারায় শ্রমিকের মৃত্যু, কিশোরকে সংশোধনাগারে পাঠানোর আদেশ

রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 44 মিনিট আগে