গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বেনাপোলে আলোচনা সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী

হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ০২:২৫ এএম ২০২৬
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন
ছবি

ক্যাপশন: বুধবার বেনাপোল সীমান্ত এলাকার বোম্বেতলা মাঠে আলোচনা সভায় বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী -ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের রাজনৈতিক পরিচয় প্রকাশের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘হাদির প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে জনগণের সামনে তাদের পরিচয় প্রকাশ করতে হবে। পাশাপাশি তারা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত, তাও প্রকাশ করুন। এই হত্যার বিচার করতেই হবে।’

বুধবার (৩ জুন) দুপুর ১টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে পাঠানো ১০ জনের অবস্থানের স্থান পরিদর্শন শেষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত এলাকার বোম্বেতলা মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা আন্তর্জাতিক আইনের পরিপন্থি। কোনো নাগরিক অপরাধ করলে তাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করার কোনো সুযোগ নেই। এসব হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক বিচার নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত উল্লেখ করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘এই সীমান্ত এলাকায় পর্যাপ্ত স্কুল-কলেজ, হাসপাতাল, কর্মসংস্থান ও চাকরির সুযোগ নেই। সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’

পুশইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের বিজিবিকে আরো শক্তিশালী করতে হবে। দেশের ১৮ কোটি মানুষ তাদের পাশে আছে। সীমান্তে নিরাপত্তা জোরদারের স্বার্থে বিজিবি সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করতে হবে। আমাদের শরীরে যতদিন রক্ত আছে, ততদিন বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কাউকে আঘাত হানতে দেবো না। সীমান্তে ভারতীয় নাগরিকরা চাষাবাদ থেকে শুরু করে নানা কার্যক্রম পরিচালনা করতে পারলেও কেন শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে নানা বাধা সৃষ্টি করা হয়, এগুলো মোটেও গ্রহণযোগ্য নয়।’

ভারতের পক্ষ থেকে পুশইনের তীব্র বিরোধিতা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএসএফের সমালোচনা করে বলেন, ‘এসব হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে দাবি করতে হবে এবং ভারতকে জবাবদিহির আওতায় আনতে হবে।’

এ সময় তার সঙ্গে কেন্দ্রীয়, জেলা এবং স্থানীয় এনসিপির নেতাকর্মীসহ সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষ করে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। হামলায় চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রুপম আহসান অর্ণব। তবে নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতা নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। হামলার ঘটনায় কারা জড়িত ছিল এবং হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


সানা/ডিসি/আপ্র/৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামে আরো ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯১
০৫ সেপ্টেম্বর ২০২৬

হামে আরো ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯১

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্...

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫
০৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পু...

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত
০৫ সেপ্টেম্বর ২০২৬

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত

অপচিকিৎসা এবং অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কম...

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
০৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে