গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বেরাইদে মা-বাবার কবরের পাশে সাবেক এমপি রহমতুল্লাহকে দাফন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ১৯:০৪ এএম ২০২৬
বেরাইদে মা-বাবার কবরের পাশে সাবেক এমপি রহমতুল্লাহকে দাফন
ছবি

ঢাকার পাঁচবারের এমপি এ কে এম রহমতুল্লাহ -ছবি সংগৃহীত

ঢাকার পাঁচবারের এমপি এ কে এম রহমতুল্লাহকে ভাটারা এলাকায় বেরাইদ কবরস্থানে মা-বাবার কবরের পাশেই শায়িত করা হয়েছে ।

বুধবার (৩ জুন) বিকাল সোয়া ৪টায় বেরাইদে রহমত উল্লাহ স্টেডিয়াম, বড় মসজিদ মাঠ ও বেরাইদ খেলার মাঠে মাইকের মাধ্যমে একযোগে জানাজা শেষে দাফন করা হয়েছে আওয়ামী লীগের প্রবীণ এ নেতাকে।

রহমতুল্লাহর ভাগনে ফারুক হোসাইন বলেন, ‘উনার ছেলে হেদায়েত উল্লাহ দেশের বাইরে থাকায় জানাজায় থাকতে পারেননি। তবে জানাজার সময় মোবাইল ফোনের মাধ্যমে কথা বলেন তিনি।’

দীর্ঘদিন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার ভোর পৌনে ৪টার দিকে মারা যান এ রাজনীতিবিদ; তার বয়স হয়েছিল ৭৬ বছর। বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তিনি ছিলেন প্রভাবশালী এক নাম।

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের হয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি তৎকালীন ঢাকা-৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি হন তৎকালীন ঢাকা-৫ আসন থেকে।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রহমতুল্লাহ। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত হন তিনি।
সানা/ডিসি/আপ্র/৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে
০৪ সেপ্টেম্বর ২০২৬

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি...

মাদক মামলার দ্রুত নিষ্পত্তিতে ১০ জেলায় ২২ ট্রাইব্যুনাল
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদক মামলার দ্রুত নিষ্পত্তিতে ১০ জেলায় ২২ ট্রাইব্যুনাল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি শাস্তিযোগ্য অপরাধের মামলার বিচার দ্রুত নিষ্পত...

নেপালের বন্যায় বাংলাদেশ দিলো ১০ লাখ ডলার সহায়তা
০৪ সেপ্টেম্বর ২০২৬

নেপালের বন্যায় বাংলাদেশ দিলো ১০ লাখ ডলার সহায়তা

নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে ত্রাণ, উদ্ধার কার্যক্রম ও মানবিক পরিস্থিতি মোকাবিলায় সহায়তার অংশ হিসেব...

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯
০৩ সেপ্টেম্বর ২০২৬

সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯

চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই