গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রংপুরে হত্যার পর হিন্দু সম্প্রদায়ের দোকানবাড়িতে হামলা ভাঙচুর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:১৭ এএম ২০২৬
রংপুরে হত্যার পর হিন্দু সম্প্রদায়ের দোকানবাড়িতে হামলা ভাঙচুর
ছবি

ছবি সংগৃহীত

রংপুরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনার পর স্থানীয় বাজার ও আশপাশের দোকানপাট ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলার শিকার অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের দোকান ও বসতবাড়ি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়া মোড়ে রাকিব হাসান নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের দাবি, মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

হত্যাকাণ্ডের পর শুক্রবার (১০ এপ্রিল) রাতে দাসপাড়া বাজার এলাকায় অন্তত ৪০ থেকে ৫০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২০টি দোকান ও অন্তত ১০টি বাড়িঘরের দরজা, জানালা ও শাটার ভাঙচুর করা হয়।

স্থানীয়দের ভাষ্য, হামলাকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পক্ষ থেকে সাক্ষ্য না দেওয়ার অভিযোগ তুলে দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর শনিবার (১১ এপ্রিল) সকালে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, হামলার সময় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উপস্থিতি ছিল না।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার আগে থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং অস্ত্রধারীদের চলাফেরার বিষয়েও পুলিশকে জানানো হয়েছিল।

রংপুর মহানগর পুলিশের কমিশনার জানান, হত্যাকাণ্ড ও ভাঙচুরে জড়িতদের শনাক্তের কাজ চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নিহত রাকিব হাসানের বাবা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ আরো কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছে পরিবার। স্থানীয়রা এলাকায় নিরাপত্তা জোরদার এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সানা/আপ্র/১১/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সাভারে এসবি সদস্য হত্যায় গ্রেফতার ১, শনাক্ত বাকি আসামিরা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সাভারে এসবি সদস্য হত্যায় গ্রেফতার ১, শনাক্ত বাকি আসামিরা

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জ...

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
০৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে...

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন

এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত জীবনের সুযোগ তৈরি করে দিচ্...

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে