গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কিউবার প্রেসিডেন্টের ওপর এবার মার্কিন নিষেধাজ্ঞা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৭ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ২১:৫২ এএম ২০২৬
কিউবার প্রেসিডেন্টের ওপর এবার মার্কিন নিষেধাজ্ঞা
ছবি

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল -ফাইল ছবি

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেলসহ দেশটির বেশ কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৪ জুন) মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট দিয়াজ-ক্যানেল ছাড়াও আরো চারজন ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে দিয়াজ-ক্যানেলের স্ত্রী লিস কুয়েস্তা পেরাজা, কাস্ত্রো পরিবারের দুই সদস্য এবং কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কাছে ‘যুক্তরাষ্ট্র কিউবাকে একটি সুন্দরভাবে পরিচালিত দেশ হিসেবে দেখতে চায়’ বলে মন্তব্য করার পরই এই নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করা হয়।

এদিকে মার্কিন এই নিষেধাজ্ঞাকে ‘ঘৃণ্য’ বলে আখ্যায়িত করেছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে একে মার্কিন হস্তক্ষেপবাদের সর্বশেষ উদাহরণ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যে নেওয়া যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপই ব্যর্থ হতে বাধ্য।

এর আগে গত মাসে কিউবার যোগাযোগমন্ত্রী, বেশ কয়েকজন সামরিক নেতা এবং প্রধান গোয়েন্দা সংস্থাসহ দেশটির ১১ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন সরকার। এছাড়া ১৯৯৬ সালের একটি ঘটনায় কিউবান নির্বাসিতদের পরিচালিত বিমান ভূপাতিত করার অভিযোগে রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগও এনেছে যুক্তরাষ্ট্র।
সানা/আপ্র/৫/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইয়েমেনে তীব্র লড়াই, একদিনেই নিহত ১৪১
০৭ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে তীব্র লড়াই, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রো...

২০ কোটি বছর পর পৃথিবীতে আসতে পারে মহাবিলুপ্তি
০৬ সেপ্টেম্বর ২০২৬

২০ কোটি বছর পর পৃথিবীতে আসতে পারে মহাবিলুপ্তি

পৃথিবীর সব মহাদেশ একদিন আবার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি বিশাল অতি-মহাদেশ গঠন করবে—বিজ্ঞানীরা কয়েক...

কাতারে হামলার কথা দম্ভভরে স্বীকার নেতানিয়াহুর
০৬ সেপ্টেম্বর ২০২৬

কাতারে হামলার কথা দম্ভভরে স্বীকার নেতানিয়াহুর

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাতারে হামলা চালানোর কথা দম্ভভরে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন...

গুজব বিক্রি করেই দুটি বাড়ির মালিক এই বৃদ্ধা
০৬ সেপ্টেম্বর ২০২৬

গুজব বিক্রি করেই দুটি বাড়ির মালিক এই বৃদ্ধা

পাড়াপড়শির হাঁড়ির খবর রাখা অনেকেরই স্বভাব। কে কার সঙ্গে কেমন সম্পর্ক রাখছেন, কার সংসারে কী চলছে কিংবা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে