গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রংপুর সীমান্তে ২৮ জনের অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ১৭:৩৭ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ০৭:৩৭ এএম ২০২৬
রংপুর সীমান্তে ২৮ জনের অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ
ছবি

ছবি প্রতিনিধি

এম ডি নজরুল ইসলাম: রংপুর সেক্টরের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায় ২৮ জনের বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোরে পৃথক কয়েকটি ঘটনায় এ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দায়িত্ব পালনকালে রংপুর সেক্টরের অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একাধিক অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দিঘলটারী ও দুর্গাপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় প্রতিপক্ষের সহায়তায় ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবির দ্রুত পদক্ষেপে তাদের অনুপ্রবেশে বাধা দেওয়া হয়। এর মধ্যে ৭ জনকে শূন্য রেখায় অবস্থানরত অবস্থায় শনাক্ত করে ভারতীয় ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য করা হয়। অপর ৪ জন ভারতীয় সীমান্তের কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছে বলে জানা যায়।

অন্যদিকে তিস্তা ব্যাটালিয়নের বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত ফাঁড়ি এলাকায় পৃথক দুটি ঘটনায় আরো ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সীমান্ত ফাঁড়িগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বৈধ প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ না করে গভীর রাতে কাঁটাতারবিহীন এলাকা ও সীমান্ত গেট ব্যবহার করে অনুপ্রবেশের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যা বিদ্যমান সীমান্ত প্রোটোকল ও আন্তর্জাতিক সীমান্ত আচরণের পরিপন্থী।

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে। বর্তমানে রংপুর সেক্টরের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সানা/আপ্র/৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
০৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে...

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন

এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত জীবনের সুযোগ তৈরি করে দিচ্...

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভি...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

এস এ খান শিল্টু: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে