গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারে শোকের ছায়া বরগুনায়

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ১৬:২৪ এএম ২০২৬
মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারে শোকের ছায়া বরগুনায়
ছবি

ফাইল ছবি

মোস্তফা কাদের, বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলা শহরের আবুলহোসেন ঈদগাহ সংলগ্ন ডাকবাংলার একটি ভবনের তৃতীয় তলার দুটি কক্ষ থেকে মা ও দুই কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন ইতি (৩৩) এবং তার দুই কন্যা আরাধ্যা (১২) ও অনুরাধা (৬)। নিহত নারীর স্বামীর নাম দুলাল বলে জানা গেছে। পারিবারিক সূত্র ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, তারা ওই ডাকবাংলায় কর্মরত ছিলেন।

ঘটনার খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাস্থল পরিদর্শন করেন বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খোদা এবং জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মোল্লা। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ মর্মান্তিক ঘটনায় নিহতদের স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
সানা/আপ্র/৫/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মৌসুমী হিজড়ার ঘরে তিন ঘণ্টা থাকা যুবককে খুঁজছে পুলিশ
০৭ সেপ্টেম্বর ২০২৬

মৌসুমী হিজড়ার ঘরে তিন ঘণ্টা থাকা যুবককে খুঁজছে পুলিশ

চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে কলোনি সংলগ্ন হিজড়া কলোনির বাসা থেকে হিজড়া সম্প্রদায়ের নেত্রী মোহাম্মদ...

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশের অভিযোগ
০৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশের অভিযোগ

একেএম ফজলুল হক: চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য বরাদ্দ করা ইনজেকশন ভুল করে নবজাতকের শ...

নাগরপুরে এমপি লাভলু ও স্ত্রীর সুস্থতায় দোয়া
০৭ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে এমপি লাভলু ও স্ত্রীর সুস্থতায় দোয়া

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিনী মনোয়ারা ব...

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু
০৭ সেপ্টেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদাসহ দুই নাতি-নাতনির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ৭০...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে