গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

মাগুরার মহম্মদপুরে সংঘবদ্ধ ডাকাতি, সর্বস্ব লুট

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫ পিএম, ০৫ জুন ২০২৬ | আপডেট: ০৫:২৭ এএম ২০২৬
মাগুরার মহম্মদপুরে সংঘবদ্ধ ডাকাতি, সর্বস্ব লুট
ছবি

ছবি সংগৃহীত

মোঃ জাহাঙ্গীর আলম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর সদর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে ভয়াবহ সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে তরিকুল ইসলাম মাস্টার নামে এক ব্যক্তির বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাত দল বাড়িতে প্রবেশ করে স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। এরপর তারা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সানা/আপ্র/৫/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কুড়িগ্রামে স্ত্রীর সামনে কাঁচির আঘাতে টাউনহল কর্মচারী খুন
০৮ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে স্ত্রীর সামনে কাঁচির আঘাতে টাউনহল কর্মচারী খুন

কুড়িগ্রাম জেলা শহরের পৌর টাউনহলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান শেষে স্ত্রীর সামনেই এক পৌর কর্...

কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
০৮ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও...

যশোরে রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন
০৭ নভেম্বর ২০২৬

যশোরে রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন

জাহাঙ্গীর আলম: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বা...

ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে হাওয়া মেশিনের বাতাস ঢোকানোর অভিযোগ, দোকানমালিক গ্রেফতার
০৭ নভেম্বর ২০২৬

ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে হাওয়া মেশিনের বাতাস ঢোকানোর অভিযোগ, দোকানমালিক গ্রেফতার

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভলকানাইজিং দোকানের হাওয়া মেশিন ব্যবহার করে আট বছর বয়সী এক শিশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে