গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মেনু

সাতক্ষীরায় ঘুষ দাবির অভিযোগে উত্তেজনা

এলজিইডি কার্যালয়ে ঠিকাদারকে কক্ষে তালাবদ্ধ রাখার অভিযোগ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:১২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:০১ এএম ২০২৬
এলজিইডি কার্যালয়ে ঠিকাদারকে কক্ষে তালাবদ্ধ রাখার অভিযোগ
ছবি

ছবি সংগৃহীত

টেন্ডারের জামানতের টাকা ছাড়ানোকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলা এলজিইডি কার্যালয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘুষের ৬০০ টাকা না পাওয়ায় এক ঠিকাদারের সঙ্গে উপসহকারী প্রকৌশলীর বাকবিতণ্ডা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ওই ঠিকাদারকে প্রায় এক ঘণ্টা অফিসকক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ঠিকাদার জাহাঙ্গীর হোসেন, যিনি তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক। ঘটনাটিকে কেন্দ্র করে ঠিকাদারের সঙ্গে থাকা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দীন লিটন তাৎক্ষণিক ফেসবুকে লাইভ করেন।

ঠিকাদার ও উপজেলা কৃষক দল নেতা জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে একটি টেন্ডারের জামানতের এক লাখ ৪২ হাজার টাকা ছাড় করতে তিনি এলজিইডি অফিসে যান। সেখানে উপসহকারী প্রকৌশলী (এসও) আলামিন হোসেন দেড় হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি এক হাজার টাকা দেন বলে দাবি করেন। পরদিন বৃহস্পতিবার আবার ফাইল ছাড় করাতে অফিসে গেলে এসও আলামিন আরো ৫০০ টাকা দাবি করেন। একই সঙ্গে পিয়নের জন্য ১০০ টাকা দিতে বলা হয়।

তিনি আরো অভিযোগ করেন, দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় অফিসের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী তাকে অফিসের একটি কক্ষে প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ করে রাখেন। পরে অন্যান্য ঠিকাদাররা ঘটনাস্থলে পৌঁছে তাকে মুক্ত করেন।

অভিযোগের বিষয়ে সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইয়াকুব আলী বলেন, ঠিকাদার জাহাঙ্গীর হোসেন অফিসের এসও আলামিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি এসও আলামিনকে মারতে উদ্যত হন। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও তাকে ‘সেভ’ করার জন্য একটি কক্ষে সাময়িকভাবে তালাবদ্ধ রাখা হয়। পরে জেলা ঠিকাদার কল্যাণ কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় দু’পক্ষের মীমাংসা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বলেন, দু’পক্ষের মধ্যে মীমাংসা করা হয়েছে। তবে কেউ ঘুষ নিয়ে থাকলে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৭/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ
২১ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নারায়ণগঞ্জের ফতুল্লা আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা বাড়ি ঘর ভাঙচুর ও বোমা বিস্ফ...

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
২১ জুলাই ২০২৬

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে হাসপ...

বেসরকারি হাসপাতালের পার্কিং ও নকশা যাচাইয়ে মাঠে চউক
২১ জুলাই ২০২৬

বেসরকারি হাসপাতালের পার্কিং ও নকশা যাচাইয়ে মাঠে চউক

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম মহানগরের বেসরকারি হাসপাতালগুলোর পার্কিং ব্যবস্থা, অনুমোদিত...

ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
২১ জুলাই ২০২৬

ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষা ও ন্যায়বিচার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই