গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মেনু

চার সাংবাদিকের খোঁজ নিতে আজ টাঙ্গাইল যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ০০:৪৭ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪১ এএম ২০২৬
চার সাংবাদিকের খোঁজ নিতে আজ টাঙ্গাইল যাচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দল
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. আকরাম হোসেন: টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে বিএনপি নেতার দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা চার সাংবাদিকের খোঁজখবর নিতে আজ সোমবার (১৬ নভেম্বর) টাঙ্গাইল সফরে যাচ্ছে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের সফর নির্বিঘ্ন করতে রোববার (১৫ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিতভাবে আনুষ্ঠানিক সহযোগিতা চাওয়া হয়েছে।

পুলিশ সুপারের কাছে পাঠানো আবেদনপত্রে বলা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনকালে সৃষ্ট ঘটনায় গ্রেফতার হওয়া চার সাংবাদিককে আদালতের নির্দেশে কারাগারে পাঠানোর ঘটনায় দেশের সাংবাদিকসমাজের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। তাঁদের আইনগত অধিকার, নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং খোঁজখবর নিতে প্রতিনিধি দলটি টাঙ্গাইল যাচ্ছে।

সংগঠনটির চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গে থাকবেন সংগঠনের পরিচালক (আইন ও মানবাধিকার) মোহাম্মদ আলী আবিরসহ কেন্দ্রীয় নেতারা।

সফরকালে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট আদালত ও টাঙ্গাইল কারাগারে গিয়ে কারাবন্দি চার সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎ করবে। তাঁদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি মামলার সার্বিক পরিস্থিতি সম্পর্কেও অবগত হবে দলটি। একই সঙ্গে সাংবাদিকদের প্রয়োজনীয় আইনি সহায়তা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হবে।

সংগঠনের পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির স্বাক্ষরিত আবেদনপত্রে প্রতিনিধি দলের সফর নির্বিঘ্ন করা এবং সংশ্লিষ্ট আদালত ও কারা কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি।
সানা/আপ্র/১৬/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ
১৬ নভেম্বর ২০২৬

গড়াই নদীর পাড় কেটে মাটি বিক্রি, ভোগান্তিতে মানুষ

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার কুমারখালীর ভাড়লা এলাকায় গড়াই নদীর পাড় কেটে অবাধে মাটি বিক্রি করা হচ্ছে। নদী...

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য
১৬ নভেম্বর ২০২৬

মাগুরায় কাত্যায়নী পূজার নিরাপত্তায় ৮১৩ পুলিশ সদস্য

মিজানুর রহমান: মাগুরার ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে...

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা
১৬ নভেম্বর ২০২৬

ময়মনসিংহে মেয়ের সামনেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহে সাত বছরের মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মো. স...

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক
১৬ নভেম্বর ২০২৬

যমুনেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, বিএনপি নেতার ট্র্যাক্টর আটক

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই