চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন আবাসিক এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের অভিযোগে তিন নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আসিফ মাহমুদ (১৬), সুফিয়া বেগম (২৫), শারমিন আক্তার (৩০), শারমিন বেগম (২৭), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯) ও নুরুল হাকিম রাব্বি (২৫)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নারীসহ সাতজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল হাকিম রাব্বি এর আগে নগরের পাঁচলাইশ এলাকায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার একটি আয়োজনে অংশ নিয়েছিলেন। পরে বায়েজিদ এলাকায় একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়াতে গেলে তাঁকে আটক করা হয়। এরপর একই ঘটনায় আরো কয়েকজনকে আটক করা হয়।
সানা/কেএমএএ/আপ্র/২৮/৯/২০২৬