গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২৮ আঙুল নিয়ে জন্ম নিলো দিনাজপুরের শিশু

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ১৬:০৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪০ এএম ২০২৬
২৮ আঙুল নিয়ে জন্ম নিলো দিনাজপুরের শিশু
ছবি

ছবি সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাত ও পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে জন্ম নিয়েছে এক শিশু। শিশুটির ঠোঁটও কাটা রয়েছে। গত ১৩ সেপ্টেম্বর উপজেলার মালিপাড়া গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম ও লিজা বেগম দম্পতির প্রথম সন্তান হিসেবে স্থানীয় একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

সরেজমিনে দেখা যায়, শিশুটি বর্তমানে বাবা-মায়ের বাড়িতে রয়েছে। শিশুটির জন্মের খবর ছড়িয়ে পড়ার পর তাকে দেখতে স্থানীয় লোকজন ভিড় করছেন। এ ধরনের শিশুর জন্ম এর আগে এলাকায় দেখেননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, সাধারণত একটি শিশুর হাত ও পায়ে মোট ২০টি আঙুল থাকে। কিন্তু এই শিশুটির মোট ২৮টি আঙুল। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। তবে তার ঠোঁটে সামান্য কাটা রয়েছে। এটি আল্লাহ তাআলার নিদর্শন ও সৃষ্টি। এ সৃষ্টিতে কারো হাত নেই। শিশুটির পরিবারও বিষয়টি নিয়ে সন্তুষ্ট রয়েছে।

শিশুটির মা লিজা বেগম বলেন, আল্লাহ যেভাবে দিয়েছেন, তাতেই তিনি খুশি। সন্তান সুস্থ আছে, এটাই তার কাছে বড় পাওয়া।

শিশুটির বাবা আরিফুল ইসলাম বলেন, তার একটি মেয়েসন্তান হয়েছে। সাধারণত বাচ্চাদের ২০টি আঙুল থাকে, কিন্তু তার মেয়ের ২৮টি আঙুল হয়েছে। তারপরও তারা সন্তুষ্ট। এ নিয়ে তাদের কোনো মন খারাপ নেই।

ফুলবাড়ী উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান বলেন, তারা শিশুটির বিষয়ে জানতে পেরেছেন। মা ও শিশু দুজনই সুস্থ আছেন। ২৮টি আঙুল নিয়ে জন্ম নেওয়া চিন্তার কোনো বিষয় নয়, এর চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তবে তারা এখনো স্বাস্থ্যকর্মীদের কাছে আসেনি। শিশুটিকে নিয়ে এলে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

এসি/আপ্র/১৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি
১৬ সেপ্টেম্বর ২০২৬

তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি

জরাজীর্ণ তালাবদ্ধ গেট দেখেই বুঝা যাচ্ছে বহুদিন মানুষের যাতায়াত নেই। জং ধরা তালা আর পরিত্যক্ত পরিবেশ।...

চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
১৬ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরে সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সিএনজি-প্রাইভেটকার ও পিক-আপের ত্রিমুখে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়ে...

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১
১৬ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এতিম ভাতিজার নির্মাণাধীন বাড়ি...

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করেছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই