গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মেনু

রোগাক্রান্ত গরু গোপনে জবাই, মাংস বিক্রির চেষ্টায় আটক পাঁচ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫৫ এএম ২০২৬
রোগাক্রান্ত গরু গোপনে জবাই, মাংস বিক্রির চেষ্টায় আটক পাঁচ
ছবি

সাতক্ষীরায় রোগাক্রান্ত ও পোকাধরা গরু গোপনে জবাই করে সুস্থ গরুর মাংস হিসেবে সাধারণ মানুষের কাছে বিক্রির চেষ্টার অভিযোগে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ -প্রতিনিধির পাঠানো ছবি

সাতক্ষীরায় মারাত্মক রোগাক্রান্ত ও পোকাধরা গরু গোপনে জবাই করে সুস্থ গরুর মাংস হিসেবে সাধারণ মানুষের কাছে বিক্রির চেষ্টার অভিযোগে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি মোটরসাইকেল এবং একটি অসুস্থ গরু জব্দ করা হয়।

বুধবার (২৬ আগস্ট) ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নম্বর লাবসা ইউনিয়নের মাগুরা বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার মাছখোলা গ্রামের আবুল বাশার কারিগর (৩০), তৈয়েবুর রহমান (১৯) ও শাহিন ইসলাম (২০), খুলনার ডুমুরিয়া উপজেলার সাহাপুর গ্রামের ইব্রাহীম শেখ (২৫) এবং একই উপজেলার চুকনগরের রাব্বি হোসেন আকাশ (২৫)। মামলার এজাহারে এ ঘটনায় জড়িত অপর আসামি হিসেবে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের রবিউল ইসলামের (৩৫) নাম উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক চারটার দিকে একটি লাল-কালো রঙের পিকআপে করে একটি অত্যন্ত রোগাক্রান্ত ফ্রিজিয়ান গরু মাগুরা বৌবাজার এলাকায় নিয়ে আসে চক্রটি। পিকআপ থেকে গরুটি রাস্তার পাশে নামানোর সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। গরুটির মুখ দিয়ে ক্রমাগত ফেনা ও লালা ঝরছিল এবং সেটি প্রায় নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিল।

বিষয়টি স্থানীয় বাসিন্দা আলহাজ্জ এম সোহেল আহমেদ মানিকসহ অন্যদের নজরে এলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। গরুটির আশঙ্কাজনক অবস্থা দেখে তাঁরা সাতক্ষীরা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চক্রের পাঁচ সদস্যকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিকআপ ও একটি বাজাজ পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

পিকআপটির নিবন্ধন নম্বর খুলনা-ন-১১-১৭৪১ এবং মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর সাতক্ষীরা-ল-১১-৭৯৪০।

পরে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শেখ সালাহউদ্দীন সাতক্ষীরা থানায় গিয়ে গরুটিকে পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষা শেষে তিনি গরুটিকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিভিন্ন এলাকা থেকে কম দামে মারাত্মক অসুস্থ ও রোগাক্রান্ত গরু সংগ্রহ করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। পরে এসব গরু গোপনে জবাই করে সুস্থ গরুর মাংস হিসেবে বাজারে বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং অর্থ আত্মসাৎ করা হতো বলেও জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় আলহাজ্জ এম সোহেল আহমেদ মানিক বাদী হয়ে সাতক্ষীরা থানায় লিখিত এজাহার দিয়েছেন। সাতক্ষীরা থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের বিষয়েও তদন্ত করা হচ্ছে।
সানা/আপ্র/২৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ
২৬ আগস্ট ২০২৬

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলা...

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা
২৬ আগস্ট ২০২৬

মেহেরপুরে প্রেমিকার হাত বিচ্ছিন্ন, আহত বাবা-মা

এস এ খান শিল্টু: মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে ক...

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
২৬ আগস্ট ২০২৬

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা...

রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
২৬ আগস্ট ২০২৬

রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মুসার বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ এবং ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর চাওয়ার সাথে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে