গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেনু

দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২২:৫০ পিএম, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৪২ এএম ২০২৬
দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে
ছবি

ছবি সংগৃহীত

আগামী ২৮ আগস্ট আকাশে সৃষ্টি হতে যাচ্ছে চলতি বছরের অন্যতম সেরা বৈচিত্র্যময় মহাজাগতিক মুহূর্ত। ওই দিন পৃথিবী সূর্য ও চাঁদের ঠিক মাঝখানে অবস্থান করায় বিশ্ববাসী এক বিরল গভীর আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী হবে। সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্যাবলি।

উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা চাঁদের এই রূপ সরাসরি দেখতে পাবেন। আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত থেকে ২৮ আগস্ট শুক্রবার ভোরের মধ্যবর্তী সময়ে এই চন্দ্রগ্রহণ প্রক্রিয়াটি শুরু হবে। এই সময়ে পৃথিবীর ঘন ছায়া চাঁদের উপরিভাগের প্রায় ৯৬ শতাংশ ঢেকে ফেলবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হিসাবমতে, আগামী ২৮ আগস্ট গ্রিনিচ মান সময় ভোর ৪টা ১২ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ১২ মিনিটে) আংশিক গ্রহণের চূড়ান্ত পর্যায়টি দৃশ্যমান হবে।

আমেরিকা অঞ্চলের মানুষ ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত স্পষ্ট পর্যবেক্ষণ করতে পারলেও ইউরোপ ও আফ্রিকার মানুষ সূর্যোদয় বা সূর্যাস্তের নির্দিষ্ট মুহূর্তে আংশিক রূপটি দেখতে পাবেন।

পুরো চাঁদ এবার ঢাকা না পড়লেও পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে সূর্যের আলো বিচ্ছুরিত হওয়ার ফলে চাঁদের ঢেকে যাওয়া অংশটি গাঢ় লাল বা তামাটে আভা ধারণ করবে। এই রক্তিম দৃশ্যের কারণে একে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘ব্লাড মুন’ বলা হচ্ছে।

চন্দ্রগ্রহণের পুরো প্রক্রিয়াটি পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে বিস্তৃত থাকবে, তবে চাঁদের তামাটে রূপের স্থায়িত্ব হবে কিছুটা কম। গত ১২ আগস্ট গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনের আকাশে ঘটে যাওয়া পূর্ণ সূর্যগ্রহণের ঠিক দুই সপ্তাহ পরই একই সরলরেখায় পৃথিবীর অবস্থানের কারণে এই চন্দ্রগ্রহণটি ঘটছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যগ্রহণের মতো এই চন্দ্রগ্রহণ দেখতে চোখের কোনো বিশেষ সুরক্ষার প্রয়োজন নেই। খালি চোখেই এই দৃশ্য উপভোগ করা যাবে, তবে বাইনোকুলার বা সাধারণ টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের পৃষ্ঠের পরিবর্তনগুলো স্পষ্ট ধরা দেবে।

এসি/আপ্র/২৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তিবৃদ্ধির সংকেত মিলবে
২৬ আগস্ট ২০২৬

ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তিবৃদ্ধির সংকেত মিলবে

বিধ্বংসী রূপ নেওয়ার প্রায় এক দিন আগেই সামুদ্রিক ঘূর্ণিঝড়ের দ্রুত শক্তিশালী হয়ে ওঠার প্রাথমিক সংকেত শ...

জুতার আদলে গাড়ি, ঘণ্টায় ১১২ কিলোমিটার ছুটে বিশ্বরেকর্ড
২৪ আগস্ট ২০২৬

জুতার আদলে গাড়ি, ঘণ্টায় ১১২ কিলোমিটার ছুটে বিশ্বরেকর্ড

নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী কাঠের জুতার আদলে তৈরি একটি গাড়ি ঘণ্টায় ১১২ দশমিক ৭৪ কিলোমিটার গতিতে ছুটে...

কম দামে আইফোনের মতো ছবি তুলবে যে ৩ ফোন
২৪ আগস্ট ২০২৬

কম দামে আইফোনের মতো ছবি তুলবে যে ৩ ফোন

স্মার্টফোন কেনার সময় ক্যামেরা এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভ...

আলোকচিত্রীদের বড় সংকট স্মার্টফোননির্ভর এআই ফটোগ্রাফি
২৩ আগস্ট ২০২৬

আলোকচিত্রীদের বড় সংকট স্মার্টফোননির্ভর এআই ফটোগ্রাফি

দেশে-বিদেশে ফটোগ্রাফি মাধ্যমটি নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সংবাদমাধ্যম ও বিজ্ঞাপন সংস্থাগুলো আলোচি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই