গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩ পিএম, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৫৪ এএম ২০২৬
বদরগঞ্জে লটারির মোটরসাইকেল না দেওয়ায় থানায় অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলায় লটারির ড্রয়ে মোটরসাইকেল জিতেও পুরস্কার না পাওয়ার অভিযোগে মেলার ইজারাদার ও লটারি পরিচালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে একাধিক বিজয়ীর সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠার পর লটারি বন্ধ এবং পরে মেলার কার্যক্রমও বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচণ্ডি কাজীপাড়া এলাকার নুর ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় অভিযোগটি করেন। এতে মেলার ইজারাদার বেলাল হোসেন, লটারি পরিচালক শামীম মামা ওরফে ‘বরিশাইলা শামীম’সহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মেলার ৩১তম রজনীতে নুর ইসলামের ১৫ বছর বয়সী ছেলে নাছিম মিয়া গোলাপি রঙের একটি লটারির টিকিট কেনেন। টিকিটটির সিরিজ ‘খ’ এবং নম্বর ১৯৩২৩৩। ড্রয়ে টিকিটটি ১০ম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেলের জন্য নির্বাচিত হয়।

অভিযোগকারীর দাবি, পুরস্কার নিতে গেলে লটারি পরিচালক শামীম ও মেলার ইজারাদার বেলাল হোসেন মোটরসাইকেলটি না দিয়ে ‘পরদিন এসে নিয়ে যান’ বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে আরও কয়েকজন বিজয়ীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

এদিকে লটারির নামে প্রতারণার অভিযোগ, মেলা কমিটির অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় সচেতন নাগরিকদের লটারি বন্ধের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী লটারি বন্ধের নির্দেশ দেয় বলে সংশ্লিষ্টরা জানান। অভিযোগ রয়েছে, সেই নিষেধাজ্ঞা অমান্য করে মেলা কর্তৃপক্ষ গোপনে বিভিন্ন গ্রামে গিয়ে লটারির টিকিট বিক্রি অব্যাহত রাখে। পরে সেনাবাহিনী মেলার কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ করে দেয়।

এরপর ক্ষুব্ধ টিকিট ক্রেতারা টিকিটের টাকা এবং বিজয়ীদের পুরস্কার ফেরত দেওয়ার দাবি জানান। অভিযোগ রয়েছে, মেলা কর্তৃপক্ষ টাকা বা পুরস্কার না দিয়ে এলাকা ছেড়ে চলে যায়। এতে ক্ষুব্ধ লোকজন লটারির মঞ্চে ভাঙচুর ও লুটপাট চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইজারাদার বেলাল হোসেন এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত ইজারাদার ও লটারি পরিচালকের মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন, মেলার ইজারাদারসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড
১৬ অক্টোবর ২০২৬

মেঘনায় ইলিশ শিকারে ৩০ জেলের ১৮ দিনের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প...

ঘোড়াঘাটে ৩৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তার প্রস্তুতি
১৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ৩৬ মণ্ডপে শারদীয় দুর্গোৎসব, নিরাপত্তার প্রস্তুতি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মহাষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়...

ঘোড়াঘাটে ১৯৮ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার
১৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে ১৯৮ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ১৯৮টি ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে এক ই...

পাঁচশ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসবের প্রস্তুতি
১৬ অক্টোবর ২০২৬

পাঁচশ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে দুর্গোৎসবের প্রস্তুতি

চারদিকে ঢাকের গম্ভীর আওয়াজ, কাঁসর-ঘণ্টার ঝংকার আর ঢাকিদের ছন্দময় পরিবেশনা। পছন্দের বাদক দল খুঁজছেন দ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে