গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মেনু

ওমরাহ এজেন্সির নিবন্ধনে যে ৬ শর্ত দিল সৌদি আরব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৬ পিএম, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:২৫ এএম ২০২৬
ওমরাহ এজেন্সির নিবন্ধনে যে ৬ শর্ত দিল সৌদি আরব
ছবি

ছবি সংগৃহীত

ওমরাহ পরিচালনায় এজেন্সিগুলোর নিবন্ধনের (অ্যাক্রেডিটেশন) প্রক্রিয়ায় ছয়টি শর্ত আরোপ করেছে ঢাকাস্থ সৌদি আরবের দূতাবাস।

শর্তগুলো যথাযথভাবে পালনের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ও মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত ১৮ আগস্টের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে সৌদি দূতাবাসের আরোপ করা শর্তগুলো জানানো হয়েছে।

সৌদি দূতাবাসের আরোপ করা ৬ শর্ত হলো: 

১. বাংলাদেশ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের সত্যায়িত স্থানীয় লাইসেন্স গ্রহণ করা।

২. লাইসেন্স, পাসপোর্ট, আর্থিক বিবরণী ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিসের প্রয়োজনীয় ফাইল প্রস্তুত করা।

৩. সৌদি আরবের নিবন্ধিত লাইসেন্সপ্রাপ্ত ওমরাহ কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন করা।

৪. সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মানসম্মত চুক্তি সম্পাদন করা।

৫. নিম্নোক্ত প্ল্যাটফর্মে চুক্তি সত্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করা: https://ksavisa.sa/visa/umrah/details

৬. নিবন্ধন-পরবর্তী ধাপে এজেন্সিগুলো যেন প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী তাদের কার্যক্রম চালাতে পারে, তা নিশ্চিত করা।

এসি/আপ্র/২৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, দেশজুড়ে বিশেষ নিরাপত্তা
২৬ আগস্ট ২০২৬

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, দেশজুড়ে বিশেষ নিরাপত্তা

আজ বুধবার (২৬ আগস্ট, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি), যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে...

ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়
২৫ আগস্ট ২০২৬

ঈদে মিলাদুন্নবী উদযাপনের ৬ উপায়

রাসুলুল্লাহ হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম উপলক্ষে মুসলমানদের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশের প্রচলন রয়...

দুঃসময়ে আল্লাহর সাহায্য পাওয়ার ৩ উপায়
২৪ আগস্ট ২০২৬

দুঃসময়ে আল্লাহর সাহায্য পাওয়ার ৩ উপায়

বিপদ-আপদ, দুঃখ-কষ্ট মানুষের জীবনেরই অংশ। ইসলামের দৃষ্টিতে এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ, আল...

কোরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক, পুরস্কার দিলেন প্রতিবেশীকে
২২ আগস্ট ২০২৬

কোরআন প্রতিযোগিতায় খ্রিস্টান যুবক, পুরস্কার দিলেন প্রতিবেশীকে

মিসরে কোরআন বিষয়ক একটি ইসলামী প্রতিযোগিতায় অংশ নিয়ে বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন মিনা নামে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই