গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

বিমানের টয়লেটে মিলল ১৫৩ সোনার বার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩১ পিএম, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ০৯:৪৪ এএম ২০২৬
বিমানের টয়লেটে মিলল ১৫৩ সোনার বার
ছবি

ছবি সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করেছেন এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা।

রোববার (২৯ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি। 

সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে বিমানের ফ্লাইটটি ঢাকায় এসেছিল। তল্লাশির পর মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি বার উদ্ধার করা হয়। সোনার বারগুলোর বাজারমূল্য আনুমানিক ৩৮ কোটি টাকা।

গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্লাইটটিকে অবতরণের পর থেকেই নজরদারিতে রাখেন। অবতরণের পর এভসেকের সহায়তায় কার্গো কম্পার্টমেন্ট তল্লাশি চালানো হয়। তল্লাশিতে টয়লেট প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হচ্ছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এসি/আপ্র/২৯/০৩/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

কোচিংয়ে আসা রাকিবকে হত্যা, কার্টনে ভরে লাশ নীলফামারীতে
০৭ অক্টোবর ২০২৬

কোচিংয়ে আসা রাকিবকে হত্যা, কার্টনে ভরে লাশ নীলফামারীতে

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে টাঙ্গাইল থেকে ঢাকায় এসে হত্যার শিকার হয়েছেন ১৭ বছর বয়সী...

ইতালির প্রলোভনে ১২ লাখ দিয়ে লিবিয়ায় জিম্মি, ফিরলেন শূন্য হাতে
০৬ অক্টোবর ২০২৬

ইতালির প্রলোভনে ১২ লাখ দিয়ে লিবিয়ায় জিম্মি, ফিরলেন শূন্য হাতে

ইতালিতে পাঠানোর প্রলোভনে ১২ লাখ টাকায় চুক্তি করে শেষ পর্যন্ত লিবিয়ায় গিয়ে জিম্মি ও নির্যাতনের শিকার...

ঢাকায় চার দিনে ৪১ চাঁদাবাজ গ্রেফতার
০৬ অক্টোবর ২০২৬

ঢাকায় চার দিনে ৪১ চাঁদাবাজ গ্রেফতার

ঢাকায় গত চার দিনে ৪১ জনকে ‘চাঁদাবাজ’ হিসেবে গ্রেফতারের তথ্য জানিয়েছে পুলিশ। তবে গ্রেফতার ব্যক্তিদের...

নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
০৫ অক্টোবর ২০২৬

নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই