গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

একদল ঠিক করতো লক্ষ্যবস্তু, আরেক দল করতো ডাকাতি

র‌্যাব সেজে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা লুট, গ্রেফতার ৫

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৯ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:৪৩ এএম ২০২৬
র‌্যাব সেজে পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা লুট, গ্রেফতার ৫
ছবি

রাজধানীর উত্তরার ডিএল পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা লুটের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে -ছবি ডিএমপির সৌজন্যে

রাজধানীর উত্তরায় ডিএল পেট্রলপাম্পের সোয়া কোটি টাকা লুটের ঘটনায় পেশাদার ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ও উত্তরা অপরাধ বিভাগ। তাদের কাছ থেকে লুটের ১২ লাখ টাকা, র‌্যাবের পোশাক ও ভুয়া পরিচয়পত্র, অস্ত্র, গুলি, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. ইলিয়াস শিকদার, মো. জাফর, রবিউল ইসলাম ওরফে রুবেল, মিন্টু রাঢ়ি ও সাগর বাড়ৈ। তাঁদের মধ্যে সাগরের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া রুবেলের বিরুদ্ধে চারটি, মিন্টুর বিরুদ্ধে তিনটি, জাফরের বিরুদ্ধে দুটি এবং ইলিয়াসের বিরুদ্ধে একটি মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

গত ৯ আগস্ট সকালে ডিএল পেট্রলপাম্পের কর্মীরা ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার কাছে হামলার শিকার হন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে আসা ছয় থেকে সাতজন তাঁদের গতিরোধ করে। অস্ত্র ও চাপাতির ভয় দেখিয়ে এবং একজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ডিবি ও উত্তরা অপরাধ বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ইলিয়াস শিকদার ও জাফরকে গ্রেফতার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইলিয়াসের বিমানবন্দর এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে র‌্যাব লেখা তিনটি ভেস্ট ও দুটি ক্যাপ, দুটি নম্বর প্লেট, র‌্যাবের মনোগ্রামযুক্ত চারটি ভুয়া পরিচয়পত্র, তিনটি ওয়াকিটকি, চার জোড়া হাতকড়া, দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতুয়াইল থেকে রবিউল ইসলাম ওরফে রুবেল এবং যাত্রাবাড়ীর কাজলারপাড় থেকে মিন্টু রাঢ়িকে গ্রেফতার করা হয়। রবিউলের বাসা থেকে লুটের তিন লাখ টাকা উদ্ধার হয়। মিন্টুর বাসা থেকে র‌্যাব লেখা চারটি ভেস্ট, ছয়টি নম্বর প্লেট, চারটি ভুয়া পরিচয়পত্র, একটি মোটরসাইকেল, ওয়াকিটকি ও চার্জার, তিন জোড়া হাতকড়া, দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৫টি গুলি উদ্ধার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুরের পোস্তগোলা থেকে সাগর বাড়ৈকে গ্রেফতার করা হয় এবং তাঁর কাছ থেকে আরো নয় লাখ টাকা উদ্ধার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম শনিবার সংবাদ সম্মেলনে বলেন, চক্রটির সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করত। একটি দল বিভিন্ন এলাকায় ঘুরে সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করত এবং টাকা বহনের সময়সূচিসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অন্য দলকে দিত। এরপর সুযোগ বুঝে অস্ত্রধারী সদস্যরা ডাকাতি করত। কখনো র‌্যাবের পরিচয় ব্যবহার করেও তারা মানুষের গতিরোধ করত।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই চক্র দীর্ঘদিন ধরে রাজধানীতে একই কৌশলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও নগদ অর্থ বহনকারীদের লক্ষ্য করে আসছিল। ডাকাতির টাকা সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হতো। পুলিশের ধারণা, এই ঘটনায় আরো ছয় থেকে সাতজন জড়িত রয়েছে। মূল হোতাও এখনো পলাতক। তাঁর বিরুদ্ধে ২০টির বেশি মামলা রয়েছে বলে ডিবি জানিয়েছে।

এদিকে মামলার অন্যতম আসামি সাগর বাড়ৈকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তা তাঁর জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলেও ঢাকা মহানগর হাকিমের আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

পুলিশ জানিয়েছে, পেট্রলপাম্পের কোনো কর্মী এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পলাতক সদস্যদের গ্রেফতার এবং লুটের অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলছে।

সানা/কেএমএএ/আপ্র/১৫/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

স্ত্রীর সহকর্মীদের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহ, হত্যার পর পালাতে গিয়ে গ্রেফতার
১৩ অক্টোবর ২০২৬

স্ত্রীর সহকর্মীদের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহ, হত্যার পর পালাতে গিয়ে গ্রেফতার

স্ত্রীর মুঠোফোনে সহকর্মীদের সঙ্গে কথা বলা নিয়ে সন্দেহ থেকে দাম্পত্য কলহের জেরে স্ত্রী বীথি আক্তারকে...

শাহজালালে আচারের বয়ামে দুই কোটি ৭০ লাখ টাকার মূল্যবান পাথর-স্বর্ণ
১১ অক্টোবর ২০২৬

শাহজালালে আচারের বয়ামে দুই কোটি ৭০ লাখ টাকার মূল্যবান পাথর-স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর থেকে হীরা, প্লাটিনাম, রুবি, স্বর্ণালংকার ও...

পরীক্ষায় পাস ও বিদেশে চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়
১০ অক্টোবর ২০২৬

পরীক্ষায় পাস ও বিদেশে চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়

বিদেশে চাকরি, কর্মী ভিসা ও লিখিত পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে রাজধান...

শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী গাড়িতে গুলি, আড়াই কোটি টাকা ছিনতাই
০৯ অক্টোবর ২০২৬

শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী গাড়িতে গুলি, আড়াই কোটি টাকা ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারে সশস্ত্র হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে